এক্সপ্লোর

Viral News: ক্য়ান্টিনের চাকরিতে PhD বাধ্যতামূলক? ইউনিভার্সিটির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক

China News: ইউনিভার্সিটির ওয়েবসাইটেই চাকরির বিজ্ঞাপনটি পোস্ট করে জানানো হয়, ক্যান্টিনের ম্যানেজার পদে নিযুক্তি চলছে।

বেজিং: ক্যান্টিন সামলানোর জন্যও PhD চাই? চিনের একটি ইউনিভার্সিটির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে। ক্যান্টিনের ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় ওই ইউনিভার্সিটি। যোগ্যতা হিসেবে PhD থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়। বিজ্ঞাপনটি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Viral News)

South China Morning Post-এ প্রকাশিত খবর অনুযায়ী, নানজিংয়ের সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি ওই বিজ্ঞাপনটি দেয়। ইউনিভার্সিটির ওয়েবসাইটেই চাকরির বিজ্ঞাপনটি পোস্ট করে জানানো হয়, ক্যান্টিনের ম্যানেজার পদে নিযুক্তি চলছে। আবেদনকারীর ডক্টরাল ডিগ্রি থাকা বাধ্যতামূলক। (China News)

নানজিংয়ের সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি সরকারি সাহায্য়প্রাপ্ত। চিনে যে ৩৯টি ইউনিভার্সিটিকে সেরার তালিকায় রাখা হয়, যেখান থেকে পাস করে বেরোলে ভাল চাকরির সুযোগ বাড়ে, উচ্চশিক্ষার রাস্তা প্রশস্ত হয়, সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি তার মধ্যে অন্যতম। তাই বলে ক্যান্টিনের ম্যানেজারের PhD থাকতে হবে, এ কেমন আবদার বলে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। 

ক্যান্টিনের ম্যানেজারকে রান্নাবান্না তদারকি করতে হবে, কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, পরিচ্ছন্নতার পাশাপাশি, কাগজপত্র সব সামলাতে হবে বলে লেখা হয় বিজ্ঞাপনে। ইংরেজির জ্ঞান থাকা দরকার, অফিসের সফ্টওয়্যারও আয়ত্তে করতে বলেজানানো হয়। পূর্বঅভিজ্ঞতা থাকলে এবং কমিউনিস্টি পার্টির সদস্যতা থাকলে অগ্রাধিকার মিলবে বলেও উল্লেখ ছিল বিজ্ঞাপনে। বার্ষিক বেতন ২৫ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা ২১ লক্ষ টাকার বেশি। 

অন্য কিছু নিয়ে আপত্তি না থাকলেও, এই চাকরিতে PhD-র কার্যকারিতা কী, বুঝে উঠতে পারছেন না অনেকেই। ‘ক্যান্টিনের কাজে PhD কেন লাগবে’, লিখেছেন কেউ কেউ। আবার এর নেপথ্য়ে অন্য কারণ থাকতে পারে মত কারও কারও। তাঁদের মতে, আগে থেকেই হয়ত কারও নিয়োগ চূড়ান্ত হয়ে গিয়েছে। ব্যক্তিগত যোগাযোগকে হয়ত কাজে লাগিয়েছেন তিনি। তাঁর হয়ত PhD রয়েছে, আবার কুকিং সার্টিফিকেটও রয়েছে। তাঁকে সুবিধে করে দিতেই হয়ত ইচ্ছাকৃত ভাবে ওই বিজ্ঞাপন ছাপা হয়েছে। 

বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত ইউনিভার্সিটির তরফে জানানো হয়, রাঁধুনির প্রয়োজন নেই তাদের। বরং খাবার, পুষ্টি, রান্না শিল্প সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে, এমন কাউকে খোঁজা হচ্ছে। কুকিং সার্টিফিকেট থাকলে ভাল। ওই পদে নিযুক্ত হতে দলে দলে লোকজন ঝাঁপিয়ে পড়বেন বলে মনে করা হচ্ছে। স্থায়ী চাকরি, ভাল বেতনের পাশাপাশি অন্যতম সেরা ইউনিভার্সিটিতে কাজের সুযোগ কেউ হাতছাড়া করবেন না বলে অনুমান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget