এক্সপ্লোর

Viral News: কানের মধ্যেই বিস্ফোরণ ইয়ারবাডসে, চিরদিনের মত শ্রবণক্ষমতা হারালেন মহিলা

Samsung Earbuds Explode: স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৩ আলট্রা মোবাইল ফোন কেনার সঙ্গে সঙ্গেই এই গ্যালাক্সি বাডস এফই কেনেন সেই ব্যক্তি। আর এই ইয়ারবাডস বিস্ফোরণ ঘটেই শ্রবণশক্তি হারান তাঁর প্রেমিকা।

কলকাতা: আবারও বিতর্কের মুখে স্যামসাং। এই সংস্থার গ্যালাক্সি ইয়ারবাড এফই নিয়েই উঠেছে অভিযোগ। কানে দিয়ে গান শোনার সময়েই হঠাৎ করে বিস্ফোরণ হয় এই ইয়ারবাডসে। আর তাতেই চিরতরে শ্রবণক্ষমতা (Samsung Earbuds) হারান তুর্কির এক মহিলা। এই ঘটনা নিয়েই সমাজমাধ্যম তোলপাড়। স্যামসাংয়ের টার্কিশ ফোরামে এই ঘটনা জানিয়েছে অভিযোগ দায়ের করেছেন সেই মহিলা, গোটা বিশ্বের নজরে আনতে চেয়েছেন এই ঘটনা। সমাজমাধ্যমে (Viral News) এই বিষয়ে পোস্টও করেছেন তাঁর প্রেমিক। স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৩ আলট্রা মোবাইল ফোন কেনার সঙ্গে সঙ্গেই এই গ্যালাক্সি বাডস এফই কেনেন সেই ব্যক্তি। কিন্তু এই এক ইয়ারবাডসেই বিরাট ক্ষতি হয়ে গেল তার প্রেমিকার।

সেই ব্যক্তির পোস্ট থেকেই জানা যায় যে তিনি যখন সেই ইয়ারবাডস ব্যবহার করছিলেন তার চার্জ কমে এসেছিল ৩৬ শতাংশে। তারপর আর এটিকে চার্জ দেননি তিনি। কিছুক্ষণ পরে তাঁর প্রেমিকা এসে সেই ইয়ারবাডসটি নিয়ে টেস্ট করার জন্য চালু করেন, মোবাইলের সঙ্গে কানেক্ট করেন। আর তারপর কানে লাগিয়ে চালু হতেই বিস্ফোরণ হয় ইয়ারবাডসে। ফোরাম পোস্টে সেই ব্যবহারকারী এই নষ্ট হয়ে যাওয়া ইয়ারবাডসের ছবিও আপলোড করেছেন।

এরপরে স্যামসাং সংস্থার সঙ্গে কথা বলার পর সেই ইয়ারবাডস নিয়ে তারা দুজনেই যান স্যামসাংয়ের নিকটবর্তী সার্ভিস সেন্টারে। তারা যখন সেই হেডফোনটি দেখেন, যারপরনাই আশ্চর্য হন। দুদিন পরে সার্ভিস সেন্টার থেকে তাঁকে ফোন করা হয়, এমনকী সংস্থার পক্ষ থেকে প্রতিবেদনে বলা হয় এই হেডফোনটি বিস্ফোরণ হয়নি, কেবল নষ্ট হয়ে গিয়েছে। গুডউইল বজায় রাখার জন্য স্যামসাংয়ের পক্ষ থেকে একজোড়া নতুন ইয়ারবাড দেওয়ার কথা বলা হয় এই যুগলকে। এমনকী তারা এও বলে যে এই নতুন ইয়ারবাডস নেওয়া হোক বা না হোক, এই যুগল যদি চান আইনিভাবে এর প্রতিকার করতেই পারেন।

এই ফোরাম পোস্টে ব্যবহারকারী ক্ষোভ উগড়ে দেন যে বিগত কয়েক মাস ধরেই এই সমস্যা নিয়ে জেরবার তারা। তাদের কাছে সমস্ত নথি রয়েছে, ইয়ারবাডস কেনার ইনভয়েস, কবে বিস্ফোরণ ঘটেছে তার আগের ও পরের ছবি। চিকিৎসকের লিখে দেওয়া চিরস্থায়ী শ্রবণশক্তি হারানোর সার্টিফিকেট, কিন্তু তার পরেও কোনও সুরাহা হয়নি, সুবিচার পাননি তারা। যে ছবি তারা আপলোড করেছেন তাতে দেখা যাচ্ছে যে, লেফট ইয়ারবাডসটি নষ্ট হয়ে গিয়েছে বিস্ফোরণে। আর এতেই শ্রবণশক্তি হারিয়েছেন মহিলা।

ইলেকট্রনিক্সের সরঞ্জাম বিস্ফোরণ হওয়া নতুন কোনও ঘটনা নয়। স্মার্টফোন বিস্ফোরণ ঘটে বহু মানুষের গুরুতর জখম হওয়ার মত ঘটনা এর আগে অনেক ঘটেছে। স্যামসাং সংস্থার কাছে এর আগেও ব্যাটারি বিস্ফোরণ নিয়ে অনেক অভিযোগ এসেছিল, তা নিয়ে তোলপাড়ও হয়েছিল অনেক। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ সাগা মডেলটি নিয়েই উঠেছিল অভিযোগের ঝড় আর সংস্থা তারপর বাধ্য হয় এই ফোনের মডেল বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে।

আরও পড়ুন: Jobs in India: ৩০০ বিদেশি সংস্থাকে আনার পরিকল্পনা, ৩.৫ লক্ষ চাকরি হবে এই রাজ্যে

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget