এক্সপ্লোর

Viral News: নাচতে নাচতেই টলে পড়লেন মাটিতে, ছেলের সামনেই হৃদরোগে মৃত্যু জনপ্রিয় 'গরবা' শিল্পীর

Garba King Ashok Mali : সমাজমাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এই শিল্পীর পারফরম্যান্সের ভিডিয়ো যার শেষে দেখা যায় তিনি নাচতে নাচতেই মাটিতে লুটিয়ে পড়লেন। ছেলের সঙ্গেই গরবা নাচছিলেন সেই শিল্পী।

কলকাতা: দেশ জুড়ে চলছে নবরাত্রি উৎসব। আর বাংলায় চলছে দুর্গাপুজো। জাঁকজমক সহ সমাজের সর্বস্তরের মানুষ এসে সামিল হয়েছেন এই উৎসবে। আর এরই মধ্যে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটে গেল। পুনেতে নবরাত্রির উৎসবের মাঝেই ডান্ডিয়া আর গরবা নাচ চলাকালীন এখানকার স্থানীয় জনপ্রিয় শিল্পী অশোক মালি (Viral News) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। গরবা শিল্পী (Garba King) ও গরবা প্রশিক্ষক অশোক মালির (Ashok Mali) মৃত্যু শোকের ছায়া নামিয়ে এনেছে পুনেতে। চাকান এলাকায় গরবা নাচ করতে করতেই ছেলের সামনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে অশোকের।

সমাজমাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এই শিল্পীর পারফরম্যান্সের ভিডিয়ো যার শেষে দেখা যায় তিনি নাচতে নাচতেই মাটিতে লুটিয়ে পড়লেন। ছেলের সঙ্গেই গরবা নাচছিলেন সেই শিল্পী। কিন্তু দুর্ভাগ্যবশত এই নাচের সময়েই ছেলের সামনেই মৃত্যু হয় তাঁর। পুনে অঞ্চলের খুবই জনপ্রিয় গান 'ঘুঙ্ঘট মে চাঁদ হোগা আঁচল মে চাঁদনি'-এর সঙ্গে নাচছিলেন অশোক মালি। তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলেন অনেক দর্শক। নিজে ছেলের সঙ্গে খুব মজা করেই নাচছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁকে হাঁটু মুড়ে শুয়ে পড়তে দেখা যায়।

তাঁর চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা সঙ্গে সঙ্গে তাঁকে সাহায্য করার জন্য ছুটে আসেন। তাঁর ছেলে ভবেশ বাবার অমন অবস্থা দেখে দৌড়ে আসেন। তারপর সেখানকার মানুষজন অশোককে হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করার পরেই মৃত ঘোষণা করেন। বহু চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি।

গরবা শিল্পীদের সম্প্রদায়ের মধ্যে অশোক মালির মৃত্যু এক গভীর শোকের বার্তা বহন করে এনেছে। স্থানীয় মানুষরাও এই মৃত্যুসংবাদে গভীরভাবে শোকাহত। অনেকেই গরবা নাচের প্রতি তাঁর যে ডেডিকেশন তা নিয়ে গর্ব করেন। অনেকেই বলেছেন যে তারা সকলে যখন এই উৎসবে মেতে উঠেছিলেন, তাঁর মধ্যে সব ঘটনা একবারে বদলে গেল। এই জনপ্রিয় শিল্পীর মৃত্যু মেনে নেওয়া কঠিন। পুনের ধুল জেলার শিন্ডখেড়া তালুকের হোল গ্রামে জন্ম হয় অশোক মালির। স্থানীয় গরবা শিল্পী হিসেবে তাঁর জনপ্রিয়তা ছিল শীর্ষে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dev: আমি প্রতিবাদ বিরোধী কাজ করছি না.. কিন্তু আমায় সংসার চালাতে হবে: দেব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
Viral News : চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget