এক্সপ্লোর

Dev: আমি প্রতিবাদ বিরোধী কাজ করছি না.. কিন্তু আমায় সংসার চালাতে হবে: দেব

Dev on RG Kar Issue: 'টেক্কা' মুক্তি পাওয়ার পরে মাত্র একদিন পার হয়েছে। আর এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, এই ছবির ব্যবসা নিয়ে দেব বললেন, 'গত দু-মাস ধরে আমি কাজ করেছি। প্রতিবাদও করেছি।

কলকাতা: এই বছরের পুজোটা বাকি বছর গুলোর থেকে একটু আলাদা। এই বছর শহর একদিকে যেমন মেতেছে উৎসবে, তেমনই শহর একদিকে দেখছে প্রতিবাদের ছবি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার অনেকগুলো দিন কেটে গেলেও থিতিয়ে যায়নি সেই আন্দোলন। বর্তমানে ধর্মতলা চত্বরে ১০ দফা দাবি নিয়ে অনশন করছেন জুনিয়র চিকিৎসকেরা। শহর জুড়ে চলছে প্রতিবাদ, মিছিল। আর সেই আবহেই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত, দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) অভিনীত ছবি 'টেক্কা'। দেব এই ছবির প্রযোজকও। আরজি কর আবহ কী প্রভাব ফেলবে ছবির ব্যবসায়? ছবির অর্থ উপার্জন নিয়ে খোলামেলা উত্তর দিলেন দেব। 

'টেক্কা' মুক্তি পাওয়ার পরে মাত্র একদিন পার হয়েছে। যথেষ্ট প্রশংসা পেয়েছে এই ছবি। আর এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, এই ছবির ব্যবসা নিয়ে দেব বললেন, 'গত দু-মাস ধরে আমি কাজ করেছি। প্রতিবাদও করেছি। কাজ করছি মানে এটা নয় যে প্রতিবাদ করছি না। প্রতিবাদ প্রতিবাদের জায়গায়, কাজ কাজের জায়গায়, উৎসব উৎসবের জায়গায়। কাজ না করলে আমরা তো উপার্জন করতে পারব না। আমার অনেক বড় পরিবার রয়েছে, অফিস রয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে। আমার পরের ছবির টেকনিশিয়ানদের টাকা দিতে হবে। আমি তো প্রতিবাদ বিরোধী কাজ করছি না। আমায় সংসার চালাতে হবে। আমি আমার কাজটা করছি, এবার দর্শক দর্শকের কাজটা করবেন। তাঁদের যদি মনে হয় প্রেক্ষাগৃহে এসে আমার একটা ছবি দেখবেন। দর্শকদের কাছে ৩টে বাংলা ছবি রয়েছে। যেটা ইচ্ছে সেটাই দেখবেন।'

দেব আরও বলেন, 'দর্শককে প্রেক্ষাগৃহে নিয়ে আসা সহজ নয়। প্রত্যেকে বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত। আমি আমার কাজটা করছি। আমি নিজেও কৌতুহলে রয়েছি কী হবে। যা হবে সবাই জানতে পারবেন। তবে দিনের শেষে আমি চাই, কেবল আমাদের দেশে নয়, রাজ্যে নয়.. পৃথিবীর সবাই শান্তিতে থাকুন। বিভিন্ন দেশে যুদ্ধ চলছে। সেই জায়গায় থেকে আমার মনে হয়.. সব জায়গায় শান্তি থাকুক। মানুষ ভাল থাকুন আর যাঁরা খারাপ মানসিকতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, চিহ্নিত করে তাদেরও শাস্তি হোক'

আরও পড়ুন: Kaushambi on Adrit: 'তুমি আমায় ভালবেসেছো...' প্রথম পুজোয় আদৃতকে আদুরে বার্তা কৌশাম্বীর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget