এক্সপ্লোর

Viral News: স্বামীকে বাঁচাতে ৪০ ফুট গভীর কুয়োয় ঝাঁপ মহিলার, তারপর ? সাহস দেখে অবাক নেটিজেনরা

Kerala News: দুপুর ৩টে নাগাদ পদ্মন কাছেই এক আত্মীয়র সঙ্গে গোলমরিচের পাতা তুলছিলেন। সেই সময়েই রমেশন যে গাছে উঠেছিলেন সেটি ভেঙে পড়ে এবং ৪০ ফুট গভীর সেই কুয়োতে পড়ে যান রমেশন।

এরনাকুলাম: ৬৪ বছরের এক বৃদ্ধ রমেশন নায়ার ইকে বাড়ির একটি গভীর কুয়োতে হঠাৎ করেই পড়ে যান। আর তাঁকে কুয়োতে পড়ে যেতে দেখে স্বামীকে বাঁচাতে তার স্ত্রী ৫৬ বছর বয়সী পি কে পদ্মনও ঝাঁপ দেন সেই গভীর কুয়োয়। অচৈতন্য স্বামী যাতে জলে ডুবে না যান, তাই সাহসী স্ত্রী কোনো কিছু না ভেবেই ঝাঁপ দেন কুয়োতে। কুয়োতে নেমে তার স্বামীকে ধরে থাকেন সেই মহিলা। আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। যতক্ষণ না পর্যন্ত কেউ সাহায্য করতে আসেন, ততক্ষণ পর্যন্ত তার এই অসম সাহসিকতা দেখে অবাক হয়েছেন নেটিজনরা। প্রত্যুৎপন্নমতিত্ব এবং সাহসিকতার নির্দশন দিয়েছেন সেই মহিলা।

কেরালার এরনাকুলামে ঘটেছে এই ঘটনা। এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মী রমেশন এবং তার স্ত্রী পি কে পদ্মন একসঙ্গে বাগান থেকে গোলমরিচের পাতা তুলছিলেন। মঙ্গলবার ঠিক এই সময়েই তাদের পিরাভোনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে যায়। দুপুর ৩টে নাগাদ পদ্মন কাছেই এক আত্মীয়র সঙ্গে গোলমরিচের পাতা তুলছিলেন। সেই সময়েই রমেশন যে গাছে উঠেছিলেন সেটি ভেঙে পড়ে এবং ৪০ ফুট গভীর সেই কুয়োতে পড়ে যান রমেশন।

গাছ ভেঙে পড়া এবং রমেশনের চিৎকার শুনে পদ্মন ছুটে আসেন, তার স্বামীকে ডাকতে থাকেন। রমেশন নিচ থেকে জানান দেন যে তিনি ঠিক আছেন, পদ্মন তাঁকে বাঁচানোর জন্য একটি নাইলনের দড়ি ফেলে দেন যাতে তিনি তা বেয়ে উপরে উঠে আসতে পারেন। কিন্তু কিছুক্ষণ পরে রমেশন জানান যে তিনি দুর্বল বোধ করছেন এবং বাঁ পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে। বিপদ বুঝে পদ্মন আত্মীয়-প্রতিবেশিদের বলেন যেন তারা ফায়ার ব্রিগেডে খবর দেন।

আরও পড়ুন; Ola Scooter: নয়া অবতারে ৩ স্কুটার আনল ওলা, এক চার্জে এবার ছুটবে ৩২০ কিমি ! কত দাম ?

এই ঘটনার কথা মনে  করে বুধবার হাসপাতালে রমেশন সংবাদমাধ্যমে জানান, 'আমি যখন পড়ে যাচ্ছিলাম আমার মাথা আর পিঠ কুয়োর পাঁচিলে জোরে ধাক্কা খায়, আমি প্রথমে ঠিকই ছিলাম, কিন্তু তারপরে ঠিক করে দাঁড়াতেও পারছিলাম না। জল বেশি ছিল না, কোমর পর্যন্ত। কিন্তু আমি ধীরে ধীরে জ্ঞান হারাতে থাকি এবং ডুবতে থাকি।' অন্যদিকে পদ্মন জানান, 'আমার একটাই চিন্তা ছিল ওকে ডুবতে দেওয়া যাবে না। আমি দেখতে পাচ্ছিলাম যে অচৈতন্য হয়ে কীভাবে ও ডুবে যাচ্ছে। যখন ওর মুখে কাছে জল চলে এল, ওকে বহুবার ডাকা সত্বেও ও কোনো সাড়া দিল না।' আর তাই একটা প্লাস্টিকের দড়ি নিচে ফেলে দিয়ে একটা গাছে বেঁধে নিজেই কুয়োয় নেমে যান তিনি। মাঝে দড়ি ছিঁড়ে নিচেও পরে যান তিনি, কিছুই দেখতে পাচ্ছিলেন না জল ছাড়া। জলের নিচ থেকে তার স্বামীকে দ্রুত উপরে তুলে ধরেন পদ্মন, কুয়োর দেয়ালে ঠেস দিয়ে শুইয়ে দেন তাঁকে। লক্ষ্য রাখেন যাতে তার মাথা জলের উপরে থাকে সবসময়।

পদ্মন বলেন, 'আমি লক্ষ্য করলাম ও অচৈতন্য হয়ে পড়লেও নিশ্বাস পড়ছে। আমি তাঁকে বলি যে আমি তার পাশে আছি। আমি তাঁকে কিছুতেই চলে যেতে দেব না। একটিবার চোখ খোলো তুমি।' ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে তার। কিছুক্ষনের মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে, তাদের দুজনকেই উদ্ধার করে। কুয়োর নিচে একটি জাল ফেলে তাদের দুজনকে একে একে উপরে তুলে আনা হয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget