এক্সপ্লোর

Viral Video: কুকুরকে অটোর সঙ্গে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল কয়েক মিটার রাস্তা ! গ্রেফতার এক, দেখুন ভাইরাল ভিডিও

Viral News: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কুকুরটির মুখে সম্ভবত একটি দড়ি বাঁধা রয়েছে এবং দড়ির আরেক প্রান্ত বাঁধা রয়েছে অটোর সঙ্গে। অটোর গতি যত বাড়ছে কুকুরটি গতির সঙ্গে তাল রাখতে পারছে না।

Viral Video: পোষ্যকে সন্তানের মতো ভালবাসেন, স্নেহ করেন, এমন নিদর্শন যেমন দেখা যায়, তেমনই নজরে আসে পোষ্যর প্রতি অমানবিক এবং নৃশংস আচরণের ঘটনাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর তার জেরে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, আটক হওয়া ব্যক্তি গ্রেটার নয়ডার বাসিন্দা। সেই সঙ্গে এও জানা গিয়েছে, প্রথমে পশুর প্রতি নৃংশস আচরণের জন্য ওই ব্যক্তিকে আটক করা হলেও, পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। যে ভিডিও এক্স মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, অটোর সঙ্গে, বলা ভাল অটোর পিছনে একটি কুকুরকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। চলন্ত অটোর সঙ্গে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওই কুকুরটিকে। সূত্রের খবর, এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নিতিন। তিনি দাধা গ্রামের বাসিন্দা। এই এলাকা কাসনা পুলিশ থানার আওতাধীন। শনিবার এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। 

ভাইরাল হওয়া ভিডিও দেখে বোঝা যাচ্ছে, অটোর পাশ থেকে কোনও সওয়ারি এই ভিডিও তুলেছেন। সেখানে দেখা গিয়েছে অটোর পিছনে দড়ি দিয়ে একটি কুকুরকে বেঁধে রাখা হয়েছে। চলন্ত অটোর সঙ্গে ওভাবেই টেনে, হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে কুকুরটিকে। কয়েক মিটার রাস্তা ওভাবেই টেনে নিয়ে যাওয়া হয়েছে কুকুরটিকে। এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তীব্র ক্ষোভ দেখা দেয় পশু প্রেমীদের মধ্যে। কুকুরপ্রেমীরা এ হেন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখে স্বভাবতই তাঁদের রাগ প্রকাশ করেছেন। পোষ্যের প্রতি কীভাবে এ হেন অমানবিক আচরণ কেউ করতে পারেন, সেই প্রশ্নই তোলা হয়েছে। ওই কুকুরের মালিকের কঠিন শাস্তির দাবিও তোলেন নেটিজেনদের প্রায় সকলেই। 

সংবাদসংস্থা পিটিআই- কে কাসনা থানার ইন-চার্জ ধর্মেন্দ্র শুক্লা জানিয়েছেন, কুকুরের মালিক নিতিনকে ওই ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত করা হয়েছে। পশু নিষ্ঠুরতা সংক্রান্ত ধারায় প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয় নিতিনকে। এই ঘটনা শনিবারের। পুলিশ জানিয়েছে, ধৃতের দাবি তিনি নাকি কুকুরটিকে অটো করেই নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কুকুরটি অটো থেকে পড়ে যায়। সেটা জানতেই পারেননি নিতিন। অথচ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কুকুরটির মুখে সম্ভবত একটি দড়ি বাঁধা রয়েছে এবং দড়ির আরেক প্রান্ত বাঁধা রয়েছে অটোর সঙ্গে। আর অটোর গতি যত বাড়ছে কুকুরটি গতির সঙ্গে তাল রাখতে পারছে না। টেনে, হিঁচড়ে তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে অটোটি। তবে পুলিশজানিয়েছে যে কুকুরটি সুস্থই রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট
TMC 21 July:
Delhi News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget