এক্সপ্লোর

Viral Video: একদল বাঁদরের হাতে আক্রান্ত বৃদ্ধা, আঁচড়ে-কামড়ে, চুল টেনে চলল অত্যাচার, তারপর...

Money Attacks Elderly Woman: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক বয়স্ক মহিলাকে ঘিরে ধরেছে ৬ থেকে ৭টি বাঁদর। ভিডিও দেখা বোঝাই যাচ্ছে, ওই এলাকা আবাসিক এলাকা। সেখানেই বৃদ্ধার উপর চড়াও হয়েছে একদল বাঁদর।

Viral Video: সোশ্যাল মিডিয়ার দৌলতে পশুপাখিদের অনেক ভিডিও-ই আমরা দেখতে পাই আজকাল। তবে সম্প্রতি এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে চমকে গিয়েছেন অনেকেই। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ওই ফুটেজ। আর সেখানেই দেখা গিয়েছে, একদল বাঁদরের হাতে সাংঘাতিক ভাবে আহত হয়েছেন এক বৃদ্ধা। হরিয়ানার বাহাদুরগড়ে হয়েছে এই কাণ্ড। আর এই ঘটনার পর থেকেই ওই আবাসিক এলাকায় বাঁদরের দলের উপদ্রব নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা গিয়েছে। এই ঘটনা ঘটেছে গত ২৬ ডিসেম্বর, ২০২৫- এ দুপুরবেলা ১টা ৪৫ মিনিট নাগাদ। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক বয়স্ক মহিলাকে ঘিরে ধরেছে ৬ থেকে ৭টি বাঁদর। ভিডিও দেখা বোঝাই যাচ্ছে, ওই এলাকা আবাসিক এলাকা। সেখানেই এক বৃদ্ধার উপর চড়াও হয়েছে একদল বাঁদর। সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শান্ত হয়ে একটা চেয়ারে বসেছিলেন এক বৃদ্ধা। আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একদল বাঁদর। বৃদ্ধাকে আচঁড়ে, কামড়ে আক্রমণ করতে থাকে বাঁদরের দল। চুল টেনেও চলে অত্যাচার। বৃদ্ধা গায়ের জোরে একেবারেই পেরে উঠছিলেন না একদল বাঁদরের সঙ্গে। একাধিকবার তাঁকে কামড়ে, আঁচড়ে দিয়েছে ওই বাঁদরগুলি। চুল টেনে ধরেছে, খিঁমচেও দিয়েছে তারা। ভাইরাল এই ভিডিও দেখা আঁতকে উঠেছেন নেটিজেনরা। 

বৃদ্ধার করুণ অবস্থা দেখে তাঁরই পরিবারের আরেকজন বাঁচাতে আসেন তাঁকে। কিন্তু তাতেও নিরস্ত হয়নি বাঁদরের দল। উল্টে ওই দ্বিতীয় মহিলাকেও আক্রমণ করে তাঁকে। দ্বিতীয় মহিলাকেও কামড়ে দেয় তাঁরা। তবে অনেক লড়াইয়ের পর শেষ পর্যন্ত বাঁদরের দলের আক্রমণের হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছেন এই দুই মহিলা। তবে ভালমতো আহত হয়েছেন তাঁরা। 

সম্প্রতি এক বাঘের কাণ্ডকারখানা দেখেও অবাক হয়েছেন সকলে 

গ্রামে ঢুকে এক যুবককে প্রথমে আক্রমণ করে বাঘটি। তারপর একটি বাড়িতে ঢুকে সটান চড়ে বসে খাটের উপর। সেই ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছে একটি গ্রামের ভিতর ঢুকে পড়েছিল ওই বাঘটি। তারপরই সে আক্রমণ করে এক গ্রামবাসীকে। এরপর গ্রামেরই একটি বাড়িতে ঢুকে পড়ে বাঘটি। ততক্ষণে ভয়ে, আতঙ্কে ছাদে পালিয়েছেন বাড়ির সদস্যরা। তবে সেসব দিকে মোটেই নজর ছিল না ওই তাগড়াই বাঘের। ঘরের ভিতরে থাকা একটি চৌকিতে দিব্যি চড়ে বসে সে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget