এক্সপ্লোর

Viral News: বিয়েতে নবদম্পতিকে 'কোল্ডপ্লে' কনসার্টের টিকিট উপহার কনের মা-বাবার, ভাইরাল ভিডিও

Coldplay Concert: ভাইরাল হল এই সাংঘাতিক সারপ্রাইজের ভিডিও। জীবনভর মনে রাখার মতো এমন উপহার সচরাচর কেউ আশাই করে না, তার ওপর তা যদি আসে কনের বাবা-মার থেকেই। কী রইল উপহারে?

নয়াদিল্লি: বিয়ের দিন নবদম্পতিকে (Newly weds) দারুণ সারপ্রাইজ দিলেন কনের মা-বাবা। মেয়ে ও জামাইয়ের হাতে তুলে দিলেন তাঁরা 'কোল্ডপ্লে' কনসার্টের ('Coldplay' Concert) দুটো টিকিট। যা দেখে আনন্দে আত্মহারা নবদম্পতি। উৎসবি জাটাকিয়া (Utsavi Zatakia) ও স্মিত দোশী (Smeet Doshi) বিয়েতে এভাবেই পেলেন অভাবনীয় সারপ্রাইজ। 

নবদম্পতির বিয়ের উপহার হিসেবে 'কোল্ডপ্লে' কনসার্টের টিকিট দিলেন কনের মা-বাবা...

প্রায় ৮ মাসের আগের ঘটনা। কিন্তু সম্প্রতি ব্রিটিশ রক ব্যান্ড 'কোল্ডপ্লে'র ভারত সফরের টিকিটের মূল্য দেখে চারিদিকে যে মিম-ঝড়, তারই মাঝে ভাইরাল হল এই সাংঘাতিক সারপ্রাইজের ভিডিও। জীবনভর মনে রাখার মতো এমন উপহার সচরাচর কেউ আশাই করে না, তার ওপর তা যদি আসে কনের বাবা-মার থেকেই। ২০২৫ সালে ভারতে পারফর্ম করতে আসছে 'কোল্ডপ্লে'। শুরু হয়েছে টিকিট বিক্রি। মহার্ঘ্য সেই টিকিট নিয়ে মিমও কম তৈরি হয়নি। তারই মাঝে নবদম্পতির উচ্ছ্বসিত প্রতিক্রিয়া কোনওভাবেই নজর এড়ানোর মতো নয়।

এই বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। সেখানে দেখা যাচ্ছে উৎসবি ও স্মিত বিয়ের মণ্ডপে বসে রয়েছেন একেবারে বিয়ের সাজেই। সেখানেই কনের মা এসে নবদম্পতির হাতে তুলে দিলেন উপহার স্বরূপ একটি খাম। উত্তেজনা ধরে রাখতে না পেরে তখনই সেই খাম খোলেন তাঁরা। সঙ্গে সঙ্গেই চক্ষু চড়কগাছ। মুখের ভেবাচেকা ভাব কেটে চোখ জ্বলজ্বল করে উঠল তাঁদের নিমেষেই। তখন তাঁদের হাতে ধরা তাইল্যান্ডে 'কোল্ডপ্লে'র কনসার্টের দুটো টিকিট। 

২০২৪ সালের ৩ ও ৪ ফেব্রুয়ারি, তাইল্যান্ডের ব্যাংককের, রাজামঙ্গলা ন্যাশনাল স্টেডিয়ামে দুটি শো পারফর্ম করে এই গ্র্যামি জয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রিয় ব্যান্ড। 'কোল্ডপ্লে'র টিকিট দেখেই হতবাক উৎসবি মুখ চেপে ধরেন নিজেরই। অন্যদিকে শ্বশুরকে ধন্যবাদ জানাতে ব্যস্ত তখন নতুন জামাই স্মিত। মেয়ে-জামাইয়ের পছন্দ বুঝে, তাঁদের মনের ইচ্ছা পূরণ করার জন্য প্রশংসা যে কোনও মা-বাবারই প্রাপ্য। বিয়েতে যে মেয়ে-জামাইকে এমন উপহারও দেওয়া যায়, কতজনই বা ভাবেন। 

ইনস্টাগ্রামের এই রিল প্রায় ৪ মিলিয়ন ভিউ পেয়েছিল, শতখানেকের ওপর কমেন্ট। ভারতে 'কোল্ডপ্লে' উন্মাদনার আবহে ফের ভাইরাল হয়েছে এই ভিডিও। উৎসবি এই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লেখেন, 'মা আর বাবা আমাদের বিয়ের সেরা উপহার দিয়েছিলেন। ওঁরা বুঝেছিলেন যে টিকিটস সব বিক্রি হয়ে যাবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by #thisisUS (@thisisutsaviandsmeet)

ভারতে কবে আসছে 'কোল্ডপ্লে'? 

বহু প্রতীক্ষিত কনসার্ট নিয়ে ফের ভারতে ফিরতে তৈরি 'কোল্ডপ্লে' ২০২৫ সালের জানুয়ারি মাসে। ২০১৬ সালে মুম্বইয়ের কনসার্টের পর এই আবার এদেশে আসছেন তাঁরা। 'কোল্ডপ্লে'র চলতি 'মিউজিক অফ দ্য স্ফিয়ার্স ওয়ার্ল্ড ট্যুর'-এর অংশ এই সফরও। জানুয়ারি মাসে মুম্বইয়ের 'ডিওয়াই পাতিল স্টেডিয়াম'-এ তিনটি শো করবে এই ব্যান্ড। 

আরও পড়ুন: Layoff News: ছাঁটাইয়ের পরে কর্মীর থেকেই ৩ মাসের বেতন ফেরত চাইল সংস্থা, এর বদলেই মিলবে জরুরি নথি

জনপ্রিয় টিকিট বিক্রয় সংস্থা 'বুক মাই শো'য় এই অনুষ্ঠানের টিকিট লাইভ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সমস্ত বিক্রি হয়ে যায়। সেই খবর প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে উঠে আসে এই অনুষ্ঠান। কিছুজন তো টিকিট কিনে সেগুলি চড়া দামে ফের বিক্রিও করে দিয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget