এক্সপ্লোর

Viral Video: বাবার প্লেনেই যাত্রী ছোট্ট মেয়ে, 'জেন-আলফা'-দের ভাষায় কী বার্তা দিলেন 'কুলেস্ট ড্যাড' পাইলট?

Viral News: মেয়েকে সারপ্রাইজ দেবেন বলে প্ল্যান করেছেন পাইলট বাবা। মেয়ে কিন্তু মোটেই জানে না, বিমানের পাইলট তারই বাবা। উড়ানের আগে পাইলট নিজে আসেন যাত্রীদের সঙ্গে কথা বলতে।

Viral Video: জেন-আলফাদের ভাষা বুঝতে পারা বড় দায়। অদ্ভুত সব ইংরেজি শব্দ, যা হয়তো কোনওকালে শোনেননি আপনি, বেশিরভাগ সময়ে সেই ভাষাতেই কথা বলে জেন-আলফা, অর্থাৎ এই নতুন প্রজন্মের সদস্যরা। তবে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের 'জেন-আলফা' মেয়ের জন্য বিশেষ বার্তা দিয়ে 'কুলেস্ট ড্যাড'- এর খেতাব জিতে নিয়েছেন এক ব্যক্তি। পেশায় তিনি পাইলট। নাম গুরদিশ সিং। ইন্ডিগোর বিমানের পাইলট তিনি। বাবার বিমানেই সফর করছে তাঁর মেয়ে। ক্লাস সিক্সে পড়ে সে। বন্ধুদের সঙ্গে যাচ্ছে স্কুলের ট্রিপে। সঙ্গে রয়েছেন তাঁদের শিক্ষক-শিক্ষিকারাও।        

মেয়েকে সারপ্রাইজ দেবেন বলে প্ল্যান করেছেন পাইলট বাবা। মেয়ে কিন্তু মোটেই জানে না, বিমানের পাইলট তারই বাবা। উড়ানের আগে পাইলট নিজে আসেন যাত্রীদের সঙ্গে কথা বলতে। প্রথমে বিমানের যাত্রীদের উদ্দেশেই কথা বলেন তিনি। সেই সঙ্গে এও জানান যে, এই বিমানে তাঁর মেয়ে সফর করছে যে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বন্ধুদের সঙ্গে স্কুল থেকে বেড়াতে যাচ্ছে ওই ছোট্ট মেয়ে। দায়িত্বে রয়েছেন তাঁদের শিক্ষক, শিক্ষিকারা। উড়ানের আগে পাইলট গুরদিশ সিং জানান, মুম্বই থেকে নাগপুর যাবে বিমানটি। মেয়ের কথা জানাতে গিয়ে পাইলট বাবা বলেন, 'আমার ছোট্ট রাজকন্যা, আমার মেয়ে এই বিমানে সফর করছে তার স্কুলের বন্ধুদের সঙ্গে। ওকে সারপ্রাইজ দেব ভেবেছি।'     

দেখে নিন, জেন-আলফা মেয়েকে বিমানে কী বার্তা দিলেন পাইলট বাবা, রইল ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিও 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gurdish Singh (@gurd_ish)

মেয়েকে একজন জেন-আলফা হিসেবেই নিজের বিমানে স্বাগত জানিয়েছেন পাইলট বাবা। সেই সঙ্গে নিজের বার্তার শেষে এও বলেছেন, মেয়ে যেন লক্ষী হয়ে থাকে, কারণ তার বাবা-ই বিমান চালাবেন। মেয়ের প্রতি বাবাদের ভালবাসা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে জেন-আলফা মেয়ের জন্য পাইলট বাবা যে সেইসব বিশেষ ভাষা শিখে বার্তা দিয়েছেন, এটা বেশ নতুন ব্যাপার। ইনস্টাগ্রামের ওই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষের ভালবাসা পেয়েছে ওই ভিডিওটি। নেটিজেনদের লাইক, কমেন্টে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ইনস্টাগ্রাম ভিডিও। পাইলট গুরদিশ সিং এখন নেটিজেনদের চোখে 'কুলেস্ট ড্যাড'।           

সেরা শিরোনাম

Rajasthan News: পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget