এক্সপ্লোর

Viral Video: ডাকাতি আটকাতে NRI মহিলার দুর্ধর্ষ অভিযান, প্রকাশ্যে শিউরে ওঠা ভিডিও

Viral News: বারবার জায়গা দেওয়া সত্ত্বেও মোটরবাইক সওয়ারি দুই অভিযুক্ত ক্রমাগত তাঁদের গাড়িটিকে ধাওয়া করতে থাকে। জানা যাচ্ছে, মহিলা হাতে তলোয়ার নিয়ে তেড়ে যেতেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সম্প্রতি অস্ট্রেলিয়া (Australia) ফেরত এক এনআরএই (NRI) মহিলার ভিডিও শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। জানা যাচ্ছে, পঞ্জাবের (Punjab) লুধিয়ানায় (Ludhiana) সন্দেহভাজন দুই বাইকআরোহীকে তলোয়ার হাতে তাড়া করে ডাকাতির পরিকল্পনা কার্যত বানচাল করে দিয়েছেন তিনি। সম্পূর্ণ ঘটনাটি ফ্রেমবন্দি করেন মহিলার এক আত্মীয়া। আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে হু হু করে।  
 
জানা যাচ্ছে, হরজিন্দ কৌর (Harjind Kaur) নামের ওই মহিলা অস্ট্রেলিয়া থেকে এসেছেন। পঞ্জাবের লুধিয়ানায় শুক্রবার সন্ধে নাগাদ গাড়ি চালিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি এবং এক আত্মীয়া। সেই সময় হঠাৎ লক্ষ্য করেন যে একটি মোটরবাইক তাঁদের গাড়ির পিছু নিয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে শনিবার লুধিয়ানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বারবার জায়গা দেওয়া সত্ত্বেও মোটরবাইক সওয়ারি দুই অভিযুক্ত ক্রমাগত তাঁদের গাড়িটিকে ধাওয়া করতে থাকে। কয়েক মুহূর্ত পর, পরিস্থিতি বেগতিক দেখে হরজিন্দ কৌরের আত্মীয়া ফোন বের করে পুরো ঘটনার ভিডিও করতে শুরু করে দেন। অভিযোগ, ঠিক সেই সময় তাঁদের গাড়ির সামনের কাচ লক্ষ্য করে ডিম ছুড়ে মারে বাইক চালকের পিছনে বসে থাকা এক অভিযুক্ত। মনে করা হচ্ছে, চালকের আসনে থাকা মহিলার যাতে গাড়ি চালাতে অসুবিধা হয় সেই কারণেই এই 'ট্রিক'। ঘটনায় গাড়ির ভিতরের সকলে আতঙ্কিত হয়ে পড়েন।   

বেশ কিছু সময় ধরে এই টানটান উত্তেজনার পর অত্যন্ত সাহসিকতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন হরজিন্দ কৌর। অন্ধকারের তোয়াক্কা না করেই হাতে তলোয়ার নিয়ে এগিয়ে যেতে শুরু করেন তিনি। কোনওকিছু না ভেবে অভিযুক্ত বাইকআরোহীদের দিকে তেড়ে যান। ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলা হাতে তলোয়ার নিয়ে তেড়ে যেতেই অভিযুক্তরা বাইক ছুটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুরো ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। 

সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। লুধিয়ানার অন্ধকার রাস্তায় এনআরএই হরজিন্দ কৌরের এই সাহসিক অভিযান রীতিমতো প্রশংসা কুড়িয়েছে। অনাহুত অতিথির মতো আসা এই বিপদের মুখে তাঁর ধৈর্য্য, উপস্থিত বুদ্ধি এবং নির্ভীকতার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। এপ্রসঙ্গে হরজিন্দ কৌর নিজেও জানান যে অভিযুক্তরা তাদের টার্গেট হিসেবে ভুল মানুষ বেছেছিল।  

ভাইরাল ভিডিওটি লুধিয়ানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে। অত্যন্ত তৎপরতার সঙ্গে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত জারি রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget