এক্সপ্লোর

Indian Railways: ফেলে দেওয়া খাবারের ফয়েল ধুয়ে পুনর্ব্যবহার? অমৃত ভারত এক্সপ্রেসের ভিডিও ভাইরাল, মুখ খুলল IRCTC

IRCTC on Viral Disposable Container Video: ১৬৬০১ ইরোড-জোগবনী অমৃত ভারত এক্সপ্রস থেকে ওই ভিডিও সামনে এসেছে।

নয়াদিল্লি: একবার ব্যবহার করে ফেলে দেওয়াই দস্তুর। কিন্তু ট্রেনযাত্রায় ঠিক উল্টো ছবি ধরা পড়ল এবার। ডিসপোজেবল ফয়েল ধুয়ে পুনর্ব্যবহারের জন্য় জমা করতে দেখা গেল এক ট্রেনেরই এক কর্মীকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ট্রেনযাত্রায় পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এতে। যদিও IRCTC-র দাবি, ওই ফয়েল পুনরায় ব্যবহার করা হয়নি। (Indian Railways)

১৬৬০১ ইরোড-জোগবনী অমৃত ভারত এক্সপ্রস থেকে ওই ভিডিও সামনে এসেছে। ভিডিও-য় দেখা গিয়েছে, ট্রেনের বেসিনে ডিসপোজেবল ফয়েল ধুয়ে পরিষ্কার করছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। একটি একটি করে সেগুলিকে জমাও করছেন তিনি। কেন সেগুলি ধুয়ে জমা করা হচ্ছে, প্রশ্ন করেন এক ব্যক্তি। এতে রেলের ক্যান্টিনের ওই কর্মী বলেন, “রিটার্ন করলে অর্ধেক মিলবে।” (IRCTC on Viral Disposable Container Video)

ট্রেনের এক যাত্রীই ভিডিওটি রেকর্ড করেন বলে জানা গিয়েছে। রেলের ক্যান্টিনের কর্মী তাঁকে ভিডিও রেকর্ড করতে নিষেধও করেন। সেটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। কারণ ট্রেনের কামরায় খাবার খাওয়ার পর, ফয়েল গুলি ডাস্টবিনে ভরে নিয়ে যাওয়া হয়। তাই প্রশ্ন উঠছে, ডাস্টবিন থেকে সেগুলি বের করে ধুয়ে কি তাহলে পুনরায় ব্যবহার করা হয়? যাত্রীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার নিয়ে ছেলেখেলা হচ্ছে বলে অভিযোগ করেন নেটিজেনদের একাংশ। কংগ্রেসের তরফেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়।

এমন পরিস্থিতিতে IRCTC-র তরফে বিবৃতি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ‘সঙ্গে সঙ্গে ভিডিওটি নিয়ে তদন্ত করে দেখা হয়। ক্যাসেরোল একবারই ব্যবহার করা হয়েছে, দ্বিতীয় বার খাওয়াদাওয়ায় ব্যবহার করা হয়নি। পরিষ্কার করে ফেলেই দেওয়া হচ্ছে। তদন্তে যে তথ্য মিলেছে, তাতে এমনই জানা গিয়েছে। ক্যাসেরোল দ্বিতীয়বার ব্যবহার হচ্ছে বলে বিভ্রান্তিকর খবর ছড়াবেন না’। IRCTC-র তরফে ভেন্ডর এবং কর্মীদের বিবৃতিও তুলে ধরা হয়। 

এর পর PIB Fact Check-র তরফেও তথ্য যাচাই করে সকলকে সতর্ক করা হয়। লেখা হয়, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে ১৬৬০১ ট্রেনে যাত্রীদের দেওয়া ক্যাসেরোল কন্টেনার দ্বিতীয়বার ব্যবহার করছেন প্যান্ট্রি কারের কর্মচারী। এই দাবি বিভ্রান্তিমূলক। যাত্রীদের খাবার পরিবেশন করা পাত্র দ্বিতীয় বার ব্যবহার করা হয়নি। ফেলে দেওয়ার আগে সেগুলি পরিষ্কার করা হয়েছিল’।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget