এক্সপ্লোর

Viral News: 'টেক অফ' হতেই হঠাৎ জানলায় লাথি, আসনে দেদার ঘুষি...কেন এমন করলেন বিমানযাত্রী?

Pakistani Passenger:স্যান্ডো গেঞ্জি, নিচে জিন্স। এই পোশাকেই কথা বলছিলেন বিমানের পাইলট ও কর্মীদের সঙ্গে। হঠাৎ কী হল বুঝে ওঠার আগেই বিমানের জানলায় সজোর লাথি।

ইসলামাবাদ: স্যান্ডো গেঞ্জি, নিচে জিন্স। এই পোশাকেই কথা বলছিলেন বিমানের (Airplane) পাইলট (pilot) ও কর্মীদের (worker) সঙ্গে। হঠাৎ কী হল বুঝে ওঠার আগেই বিমানের জানলায় (Windows) সজোর লাথি। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (PIA) দুবাইগামী একটি উড়ানে এমনই ঘটনার কথা সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে একটি ভিডিও। তাতে দেখাও যাচ্ছে 'কীর্তিমানের' কীর্তিকলাপ।তবে ভিডিওটির সত্যতা আলাদা ভাবে যাচাই করেনি এবিপি আনন্দ।

কী রয়েছে ভিডিওয়?
পাকিস্তানের সংবাদমাধ্য়মের দাবি, গত বুধবার পেশোয়ার থেকে দুবাইগামী PK-283 উড়ানটিতে চড়েছিলেন ওই তরুণ। কিন্তু বিমান 'টেক অফ ' করতেই বিপত্তি। এয়ারলাইন্স কর্মীদের কাছে বার বার তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়ার আর্জি জানাতে শুরু করেন ওই তরুণ। আর্জি অবশ্য খুব একটা 'কাতর' ছিল না। অল্পক্ষণের মধ্যেই তিনি দাপাদাপি শুরু করেন। প্রথমে হাত-পা ছোড়া, তার পর বিমানের আসনের দেদার ঘুষি ও লাথি মারতে আরম্ভ করেছিলেন পেশোয়ারের ওই যাত্রী। সূত্রের খবর, PK-283-র একটি কাচও তাঁর দাপাদাপিতে ক্ষতিগ্রস্ত। তাঁকে দেখে হকচকিয়ে যান বাকি যাত্রীরা। কর্মীদের একজন এগিয়ে এসে তাঁকে শান্ত করার চেষ্টা করেছিলেন। আসনে গিয়ে বসতেও বলা হয় তরুণকে। কিন্তু তিনি নাছোড়। শেষমেশ চিৎকার বিমানের 'আইল'-এই প্রার্থনা শুরু করে দেন। একসময়ে দেখা যান, সেখানে শুয়েই পড়েছেন। বেগতিক দেখে অসামরিক বিমান চলাচল আইন মেনে ওই তরুণকে আসনের সঙ্গে বেঁধে রাখতে হয়েছিল বলে খবর। এদিকে পাইলট দুবাইয়ের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে সত্বর যোগাযোগ করেন। তাদের কাছ থেকে নিরাপত্তা চাওয়া হয়। দুবাই বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে আটক করেন নিরাপত্তাকর্মীরা। সূত্রের খবর, ওই যাত্রীকে ব্ল্যাকলিস্ট-ও করে দেওয়া হয়েছে। কিন্তু কেন এমন করলেন তিনি? নিছক অসভ্যতা কি উদ্দেশ্য নাকি অন্য কোনও কারণ ছিল? কোনও ধরনের শারীরিক বা মানসিক অসুস্থতা ছিল না তো? সেই উত্তর এখনও স্পষ্ট নয়।  

আগেও ঘটেছে...
বিমানকর্মীদের বড় অংশের অবশ্য দাবি,  এই ধরনের অভিজ্ঞতা নতুন নয়। অতীতেও বহু বার এমন সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে তাঁদের। মার্কিন লেবার ইউনিয়নের ২০২১ সালের পরিসংখ্যান বলছে, ৮৪ শতাংশ বিমানকর্মীই যাত্রীদের 'অসভ্যতা' সামলেছেন। এর মধ্যে ১৭ শতাংশ ক্ষেত্রে পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছিল যে শারীরিক নিগ্রহের পর্যায়ে পৌঁছে যায়। তবে এক্ষেত্রে ওই তরুণ কেন এমন করলেন, স্পষ্ট নয়।

আরও পড়ুন:পেন ড্রাইভ দেখলেই সব বোঝা যাবে', নবান্ন অভিযান মামলা নিয়ে আদালতে রিপোর্ট পেশ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget