এক্সপ্লোর

Vande Bharat Express: কিল-চড়-লাথির সঙ্গে বেল্ট ট্রিটমেন্ট, ছোড়া হল ডাস্টবিনও, বন্দেভারত-কর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র দিল্লির স্টেশন

Viral Video: সোশ্যাল মিডিয়ায় যে ৩০ সেকেন্ডের ভিডিও সামনে এসেছে, তাতে বেশ কয়েকজনকে রণংদেহি মূর্তিতে দেখা গিয়েছে।

নয়াদিল্লি: স্টেশনে ট্রেন ধরতে ভিড় জমিয়েছিলেন যাত্রীরা। কিন্তু প্ল্যাটফর্ম রণক্ষেত্র হয়ে উঠবে, আঁচ করতে পারেননি কেউ। দিল্লির হজরত নিজামউদ্দিন রেল স্টেশনে এমনই ঘটনা ঘটল। তবে যাত্রীরা ঝামেলায় জড়াননি, নিজেদের মধ্যে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন বন্দোভারত এক্সপ্রেসের কর্মীরা। পরিস্থিতি এমন হয় যে, পরস্পরকে লক্ষ্য করে ছোড়া হয় ডাস্টবিনও। (Viral Video)

সোশ্যাল মিডিয়ায় যে ৩০ সেকেন্ডের ভিডিও সামনে এসেছে, তাতে বেশ কয়েকজনকে রণংদেহি মূর্তিতে দেখা গিয়েছে। কেউ ডাস্টবিন ছুড়ে মারছেন অন্যকে। কেউ কোমর থেকে বেল্ট খুলে এদিক ওদিক চালাচ্ছেন। কিল-চড়-ঘুষি, কিছুই বাদ যাচ্ছে না। হজরত নিজামউদ্দিন স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম এতে রণক্ষেত্র হয়ে ওঠে। ঝামেলা থামাতে গিয়ে ব্যর্থও হন বেশ কয়েক জন। (Vande Bharat Express)

এবিপি আনন্দ ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি। কিন্তু সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের অনেকে এই ঘটনাকে ‘Battle of Baghpat’ বলেও উল্লেখ করেন। ২০২১ সালে উত্তরপ্রদেশের রাস্তায় এমন সংঘর্ষ বেঁধে যায়, যেখানে পরস্পরের প্রতিদ্বন্দ্বি, দুই চাট-বিক্রেতা গ্রাহক নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। লোহার রড, লাঠি নিয়ে পরস্পরের উপর চড়াও হন সকলে। 

হজরত নিজামউদ্দিন স্টেশনের এই ঘটনায় খাজুরাহো বন্দেভারত এক্সপ্রেসের ক্যাটেরিং পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দিকে আঙুল উঠছে। পুলিশ জানিয়েছে, খাজুরাহো বন্দেভারত এক্সপ্রেসের প্যান্ট্রির কর্মীদের মধ্যে ঝামেলা বাঁধে। ট্রেনের ভিতর জলের বাক্স কোথায় রাখা হবে সেই নিয়ে সূচনা ঝামেলার। বচসা, কথা কাটাকাটি হাতাহাতি, মারামারিতে বদলে যায়। কোনও পক্ষই এ নিয়ে অভিযোগ দায়ের করেনি। নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়েছে, তা পুলিশের হাতেও পৌঁছেছে। ভারতীয় রেল আইনের অধীনে পড়ে এই ঘটনা।  সেই মতো এফআইআর-ও দায়ের করেছে হজরত নিজামউদ্দিন থানার পুলিশ। IRCTC জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার কর্মীকে রস্টার থেকে বাদ দেওয়া হয়েছে আপাতত। RPF তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। পরিষেবা প্রদানকারী সংস্থাকে বরাত বাতিল করা নিয়ে শোকজও ধরানো হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি, জরিমানা করা হয়েছে ৫ লক্ষ টাকার।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget