এক্সপ্লোর

Viral Video: বিনা টিকিটে ট্রেনে, অথচ টিকিট চাইতেই TTE-কে বেদম মার! জামা ছিঁড়ে গলা চেপে ধরে হেনস্থা!

Viral News: বৈধ টিকিট না থাকার জন্য জরিমানা দিতে বলায় মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে চরম হেনস্থা হতে হয় টিটিই-কে।

মুম্বই: তাঁর কাজ ছিল টিকিট চেকিংয়ের। বিনা টিকিটে যাত্রীরা ট্রেনে যাত্রা করছে কি না সেটা দেখার কথা ছিল। অথচ এই কাজটি করতে গিয়েই চরম হেনস্থার শিকার হতে হয় এক টিকিট চেকারকে। চাকরি করতে গিয়ে যে এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা স্বপ্নেও ভাবেননি ওই TTE। 

কী হয়েছিল? 

বৈধ টিকিট না থাকার জন্য জরিমানা দিতে বলায় মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে চরম হেনস্থা হতে হয় টিটিই-কে। ট্রেনের কামরাটি ছিল প্রথম শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। চার্চগেট থেকে ভিরার যাচ্ছিলেন ওই যাত্রী।  

যখন চিফ টিকিট ইন্সপেক্টর জসবীর সিং জানতে পারলেন যে যাত্রীর কাছে এসি লোকালের টিকিট নেই, তখন তিনি তাকে জরিমানা দিতে বলেন। অনিকেত ভোসল নামে ওই যাত্রী জরিমানা নিয়ে তর্ক শুরু করে। এরপর আচমকাই ওই টিটিই-কে মারতে শুরু করেন ওই যাত্রী। টিকিট ইন্সপেক্টরের শার্টও ছিঁড়ে ফেলে বলে অভিযোগ।                                                                

জানা গিয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন জসবীর সিং। এমনকী এও অভিযোগ যে, ওই সময় তাঁর পকেট থেকে টাকাও তুলে নেওয়া হয়। টিকিট জরিমানা বাবদ তাঁর কাছে ১৫০০ টাকা ছিল বলে জানা যায়। 

আরও পড়ুন, ভারতের 'নিরামিষ খাবার'-এ মজছে পাকিস্তান, মাটনের বদলে 'Soya Biryani' খেতে লম্বা লাইন!

এদিকে ট্রেনে এই ঘটনার জন্য  ট্রেনটি বোরিভালি স্টেশনে থেমে যায়। প্রথমে রেল আধিকারিকরা ওই যাত্রীকে ট্রেন থেকে নেমে যেতে  বলে। কিন্তু তিনি নামতে অস্বীকার করায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কর্মীরা তাকে নালাসোপাড়া স্টেশনে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যায়। 

এরপর এই ঘটনার প্রেক্ষিতে ভুল স্বীকার করেন এবং লিখিত ক্ষমা চান। তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের না করার আর্জি জানান। এমনকী টিটিই-কে ১৫০০ হাজার টাকাও দেন জরিমানার টাকা বাবদ। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Viral News: গসিপ বেচেই লাখপতি! প্রতিবেশীর গোপন কথা বিক্রি করে ২ বাড়ির মালিক ৬৭ বছরের বৃদ্ধা
গসিপ বেচেই লাখপতি! প্রতিবেশীর গোপন কথা বিক্রি করে ২ বাড়ির মালিক ৬৭ বছরের বৃদ্ধা
Viral News: বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
Viral News: গা চুলকে দেওয়ার ব্যবসা, মাসে ১৪ লক্ষ টাকা আয়, অভিনব বিজনেস আইডিয়া জীবন বদলে দিল এই যুবকের…
গা চুলকে দেওয়ার ব্যবসা, মাসে ১৪ লক্ষ টাকা আয়, অভিনব বিজনেস আইডিয়া জীবন বদলে দিল এই যুবকের…
Lightning Viral Video: সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল
সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget