এক্সপ্লোর

Virat Kohli: কোহলি থেকে ডিভিলিয়ার্স, ছত্তীশগঢ়ের তরুণ গ্রামবাসীর কল লগে তারকা ক্রিকেটারদের ভিড়, কিন্তু কেন?

Chhattisgarh: হঠাৎই ছত্তীশগঢ়ের গড়িয়াবন্দ জেলার দেবভোগ গ্রামের মাডগাঁওয়ের দুই যুবক মণীশ বিসি এবং খেমরাজ ভারতীয় ক্রিকেট জগতের এলিট তারকাদের কনট্যাক্ট লিস্টে চলে আসেন।

গড়িয়াবন্দ: ধরুন আপনাকে কেউ ফোন করে অপরপ্রান্ত থেকে বলল আমি বিরাট কোহলি (Virat Kohli)। তারপর আপনার ফোনে ফোন করলেন এবি ডিভিলিয়ার্স, রজত পাতিদাররা (Rajat Patidar)। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? তবে ঠিক এই অবিশ্বাস্য ঘটনারই সাক্ষী থাকলেন ছত্তীশগঢ়ের এক তরুণ।

ঘটনাটির শুরু ২৮ জুন। এক লোকাল মোবাইলের দোকান থেকে একটি জিওর সিম কেনেন এক তরুণ। ব্যস তারপরেই বদলে যায় তাঁদের জীবন। তাঁর হোয়াটসঅ্যাপের ডিপিতে রজত পাতিদারের ছবি লোড হয়। গোটটাই প্রথমে মজার ছলেই নিয়েছিলেন সেই তরুণ। তবে হঠাৎই ছত্তীশগঢ়ের গড়িয়াবন্দ জেলার দেবভোগ গ্রামের মাডগাঁওয়ের দুই যুবক মণীশ বিসি এবং খেমরাজ ভারতীয় ক্রিকেট জগতের এলিট তারকাদের কনট্যাক্ট লিস্টে চলে আসেন। কেউ ফোন করে নিজেকে বিরাট কোহলি বলেন তো দাবি করেন তিনি এ বি ডিভিলিয়ার্স কথা বলছেন। মণীশরা গোটাটাই মজার ছলেই নিয়েছিলেন।

তাঁদের দাবি এই ধরেন ফোন আসলে তাঁরা নিজেদের মহেন্দ্র সিংহ ধোনি হিসাবে দাবি করতেন। তবে ১৫ জুলাই মণীশের কাছে আরও একটি ফোন আসে। এক ব্যক্তি ফোনের ওপার থেকে নম্র গলায় নিজেকে রজত পাতিদার হিসাবে দাবি করেন। সেই ব্যক্তি বলেন, 'ভাই আমি রজত পাতিদার বলছি। এই নম্বরটা আমার। দয়া করে এটি ফিরিয়ে দাও।' তখনও ওই দুই তরুণ মজার ছলেই ছিলেন। তাঁরা পাল্টা জবাব দেন, 'হ্যাঁ, আমি এম এস ধোনি বলছি।' 

পাতিদার শান্ত গলায় তাঁদের বোঝান যে এই নম্বরটি তাঁর। বন্ধুবান্ধব, কোচ তথা বাকি তারকা ক্রিকেটদার কাছে তাঁর এই নম্বরটি দেওয়া রয়েছে এবং এটি তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তারপরেও যখন ওই বন্ধুরা না মানলে তাঁদের জানানো হয় যে পুলিশ তাঁদের বাড়িতে যাবে। দশ মিনিটের মধ্যেই পুলিশ তাঁদের দরজায় কড়া নাড়ে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা বুঝতে পারেন এই ফোন কলটি একেবারেই ভুয়ো নয়, বরং স্বয়ং আরসিবির আইপিএলজয়ী অধিনায়কই তাঁদের ফোন করেছিলেন। তাঁরা কোনওরকম টালবাহানা না করেই সিমটি ফেরত দিয়ে দেন।

আসলে টেলিকম কোম্পানিরা কোনও নম্বর দীর্ঘদিন ব্যবহার না হলে, তা রিসাইকেল করে দেয় এবং অন্য কাউকে সেই নম্বর দেওয়া হয়। পাতিদারের ওই পুরনো নম্বরটি বন্ধ করে, সেই একই নম্বর মণীশকে দেওয়া হয়। অজান্তেই গ্রামের এক ছোট্ট দোকানের দুই তরুণ ভারতীয় মহাতারকাদের কল লিস্টে চলে আসেন। ওই দুই তরুণের মধ্যে খেমরাজ আবার কোহলির অনুরাগী। ভাগ্যের ফেরে হলেও, কোহলির সঙ্গে সরাসরি বলতে তাঁর মতে তাঁর জীবন ধন্য হয়ে গিয়েছে। দুই তরুণ আশা করছেন রজত পাতিদার আবার হয়তো তাঁদের ফোন করবেন। এবার সিম চাওয়ার জন্য নয়, বরং সেটি ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget