এক্সপ্লোর

Akash Deep: ওভালে ডাকেটকে আউট করে সেন্ড অফ, দৃষ্টান্ত তৈরি করতে আকাশ দীপকে শাস্তি দেওয়ার দাবি বেনের কোচের

India vs England: ওভালে বেন ডাকেট শুরুতে আকাশ দীপকে কার্যত চ্যালেঞ্জ করে বলেন তিনি তাঁকে আউট করতে পারবেন না। সেই আকাশ দীপই ইংল্যান্ড ওপেনারের উইকেট নিয়ে তাঁকে সেন্ড অফ দেন।

নয়াদিল্লি: সপ্তাহান্তেই ভারত বনাম ইংল্যান্ডের এক টানটান পাঁচ ম্যাচের সিরিজ় শেষ হয়েছে। গোটা সিরিজ় জুড়েই একদিকে যেমন ২২ গজের লড়াই সকলর নজর কাড়ে, তেমনই দুই দলের ক্রিকেটারদের বাক্যবিনিময়ও সিরিজ়ের ঝাঁঝ বাড়ায়। এমনই এক ঘটনা দেখা যায় ওভালে পঞ্চম টেস্টের সময়ও। সেখানে বেন ডাকেট (Ben Duckett) শুরুতে আকাশ দীপকে (Akash Deep) কার্যত চ্যালেঞ্জ করে বলেন তিনি তাঁকে আউট করতে পারবেন না। সেই আকাশ দীপই ইংল্যান্ড ওপেনারের উইকেট নিয়ে তাঁকে সেন্ড অফ দেন।

ডাকেটকে আউট করার আকাশ দীপকে তাঁর কাঁধে হাত রেখে বেশ কিছু কথা বলতে দেখা যায়। শেষমেশ কেএল রাহুল এসে দুইজনকে আলাদা করেন। এই ঘটনায় আকাশ দীপের কোনও শাস্তি না হলেও, ডাকেটের কোচ চান ভারতীয় ফাস্ট বোলার যেন কড়া শাস্তি পান। তাঁর দাবি তরুণদের এইসব থেকে বিরত রাখতে আকাশ দীপকে শাস্তি দিতেই হবে। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'এই গোটাটাই এক দারুণ প্রতিযোগিতামূলক সিরিজ়ের অংশ ছিল। তবে তরুণ ক্রিকেটাররা যাতে এমনটা না করে, দৃষ্টান্ত তৈরি করতে তাই নিঃসন্দেহেই এই ঘটনায় শাস্তি হওয়া উচিত। তবে একই সময়ে আমি বলব এই গোটাটা আমায় ব্যক্তিগতভাবে খুব একটা বিব্রত করে না।'

প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে নিজের পারফরম্যান্সে বেশ নজর কেড়েছেন আকাশ দীপ। সেখানেই তিনি জানিয়েছিলেন তাঁর দিদি ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই চালাচ্ছেন। এজবাস্টনে বল হাতে ম্যাচে দশ উইকেটে ভারতকে জেতানোর পরেই আকাশ জানান যে, এই সাফল্য তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করা দিদিকে উৎসর্গ করছেন। দেশে ফিরে সেই দিদিসহ গোটা পরিবারের সঙ্গেই আপাতত সময় কাটাচ্ছেন ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akash Deep (@akash.deep969)

সেই আকাশ দীপ ইংল্যান্ড থেকে দেশে ফিরেই কিনলেন দামি গাড়ি। টয়োটা ফরচুনার কিনলেন ডানহাতি ফাস্ট বোলার। এই গাড়ির আধুনিক মডেলের বাজারদর প্রায় ৫২ লক্ষ টাকা। কালো রংয়ের সেই গাড়ির সঙ্গে পরিবারের সদস্যদের ছবিও পোস্ট করলেন আকাশ দীপ। সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমার যাদব থেকে শুরু করে অর্শদীপ সিংহ, আকাশ দীপের সতীর্থদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাঁকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget