এক্সপ্লোর

Viral Video: ছোট্ট বোনকে আগলে রাখছে কিশোর, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

Viral: কীভাবে এই দাদা ছোট্ট বোনকে আগলে রাখছে, সেই ভিডিওই ভাইরাল হয়েছে ট্যুইটারে। ২২ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ দেখে মন ভাল হয়েছে নেটিজেনরা।

Viral Video: ভাইবোনের অটুট বন্ধনের কথা তো সকলেরই জানা। বিশেষ করে বোন যদি বয়সে ছোট হয়, তাহলে তো দাদার দায়িত্ব, কর্তব্য আরও বেড়ে যায়। আমাদের দেশে ভাইবোনের সম্পর্কের নিরিখে পালিত হয় রাখিবন্ধন এবং ভাইফোঁটার মতো উৎসব। বাস্তব জীবন থেকে রুপোলি পর্দা, ভাইবোনের মিষ্টি-মধুর সম্পর্কের কথা সকলেরই জানা। ভাইবোনের সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি হয়েছে একাধিক ভাল সিনেমাও। এবার সোশ্যাল মিডিয়াতেও (Social Media) ভাইরাল (Viral Video) একরত্তি বোন এবং তার বড় দাদার গল্প। কীভাবে এই দাদা ছোট্ট বোনকে আগলে রাখছে, সেই ভিডিওই ভাইরাল হয়েছে ট্যুইটারে। ২২ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ দেখে মন ভাল হয়েছে নেটিজেনরা। 

দেখে নিন ভাইবোনের অটুট বন্ধনের সেই মন ছুঁয়ে যাওয়া ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সাইকেলের পিছনে থাকা কেরিয়ারে বোনকে বসিয়ে নিয়ে যাচ্ছে দাদা। সাইকেলের কেরিয়ারে রয়েছে বেশ কিছু ব্যাগ। স্বভাবতই ছোট্ট মেয়ের বসার জায়গা একটু কমে গিয়েছে। আর তাতেই একটু চিন্তায় রয়েছে তার দাদা। বোনের থেকে বয়সে বড় হলেও, আসলে সে কিশোর। কিন্তু তাতে কী। বয়স কম হলেও, বুদ্ধি রয়েছে বেশ ভালই। ছোট্ট বোন যাতে সাইকেল থেকে পড়ে না যায় সেই ব্যবস্থাও করেছে সে। সাইকেলের সিটের পর হ্যান্ডেল পর্যন্ত যে লম্বা রড থাকে, তার সঙ্গে বেঁধে দিয়েছে বোনের পা। কাপড় দিয়ে ভাবে বোনের পা ওই রডের সঙ্গে বেঁধে দিয়েছে তার দাদা। বাচ্চা মেয়েটিও দিব্যি পিছনে থাকা ব্যাগ-বস্তায় হেলান দিয়ে সাইকেলের কেরিয়ারে বসে রয়েছে। তার বুকের কাছেও ধরা রয়েছে একটা ব্যাগ জাতীয় কিছু। সামনের দিকে পা লম্বা করে বসেছে সে। আর তখনই রডের সঙ্গে গামছা জাতীয় জিনিস দিয়ে বোনের পা বেঁধে দিয়েছে দাদা। তবে এমনভাবেই বেঁধেছে যা দেখে মনে হচ্ছে যে বাচ্চাটির পায়ে ব্যথা লাগছে না।

সাইকেলে বসানোর পর বোনের যাতে কোনও অসুবিধা না হয়, সে যেন পড়ে না যায়, সেদিকে খেয়াল রেখেছে তার দাদা। ভাইবোনের সম্পর্ক তো এমনই হয়। একে অন্যকে আগলে রাখে। ইতিমধ্যেই ট্যুইটারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ভাইরাল হয়েছে এই ভিডিও। ট্যুইটারে ১৪ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিওর। ভাইবোনের অটুট বন্ধন দেখে মুগ্ধ সকলেই। ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। বাড়ছে লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা। 

আরও পড়ুন- হাইওয়ে ধরে ছুটছে ট্রাক, নেই সামনের দুই চাকা! ভাইরাল ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget