এক্সপ্লোর

World Malaria Day 2022: সচেতন হলে সহজেই এড়ানো যায় এই মারণরোগ

Malaria Day: মারণ হলেও এই সংক্রমণ ঠেকানো যায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ,সাহায্যে সুস্থও করে তোলা যায়। সচেতন করতেই প্রতিবছর ২৫ এপ্রিল দিনটি পালন করা হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে।

কলকাতা: ছোট্ট একটা প্রাণী, কাত করে দিতে একটা গোটা মানুষকে। এমন একটি রোগ, যার জন্য একসময় উজাড় হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। চিকিৎসার অভাবে মারা গিয়েছেন বহু। বলা হচ্ছে ম্যালেরিয়ার কথা।  আফ্রিকা ও এশিয়া (মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রকোপ ম্যালেরিয়ার)। ঔপনিবেশিক যুগেরও আগে থেকে দাপট রয়েছে ম্যালেরিয়া। মশাবাহিত এই রোগের শিকার হয়েছেন বহু লোক। বাংলা তথা ভারতের বহু সাহিত্যে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের বহু ঘটনার কথা উঠে এসেছে। মারণ হলেও এই সংক্রমণ ঠেকানো যায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ,সাহায্যে সুস্থও করে তোলা যায়। সচেতন করতেই প্রতিবছর ২৫ এপ্রিল দিনটি পালন করা হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস (World Malaria Day) হিসেবে।

কীভাবে সংক্রমণ:
অ্যানাফেলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমণ ছড়ায়। মশার লালারসের মাধ্যমে রক্তে মেশে। তারপর লিভারে বংশবৃদ্ধি হয় ম্য়ালেরিয়ার জীবাণুর। তারপরেই আসে কাঁপুনি দিয়ে জ্বর। সঙ্গে একাধিক উপসর্গও দেখা যায়।

ম্যালেরিয়া চেনার ইতিহাস:
আঠারোশো শতকের শেষদিকে ম্য়ালেরিয়ার জন্য দায়ী পরজীবীকে চিহ্নিত করেন বিজ্ঞানী চার্লস ল্যাভেরন। তাতেই প্রথম খোঁজ মেলে কী কারণে ম্যালেরিয়া হয়। তারই কয়েক বছর পরে ভারতে কর্মরত ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী স্যার রোনাল্ড রস আবিষ্কার করেন যে ম্যালেরিয়ার জন্য দায়ী স্ত্রী অ্যানোফিলিস মশা। এই কারণেই চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান তিনি।

কোথায় প্রভাব:
প্রতিবছর আফ্রিকা মহাদেশের বিপুল সংখ্যক বাসিন্দা, মূলত শিশুরা ম্য়ালেরিয়ার আক্রান্ত হন। অনেক মৃত্যুও ঘটে। প্রথমে পালিত হত আফ্রিকা ম্যালেরিয়া ডে। ২০০১ সালে থেকে আফ্রিকার দেশগুলি সচেতনতা ছড়াতে এই দিবটি পালন করত। পরে World Health Assembly-র ষাটতম অধিবেশনে আফ্রিকা ম্যালেরিয়া দিবসকে, বিশ্ব ম্যালেরিয়া দিবসে পরিণত করা হয়।

এখনও গুরুত্বপূর্ণ:
চিকিৎসা বিজ্ঞানে উন্নতির পরেও এখনও এই রোগের নির্মূল করা যায়নি। ফলে মশা দূর করতে, মশার লার্ভা ধ্বংস করার বার্তা দেওয়া হয়। বিভিন্ন দেশের সরকারের তরফে সচেতনতা প্রচার করা হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যান।

আরও পড়ুন: হঠাৎ করেই হেপাটাইটিস, ইউরোপের ঘটনায় উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget