এক্সপ্লোর

World's Coldest City: মাইনাস ৫০ ডিগ্রি! পোশাক পরার কায়দাতেই এখানে ঠেকানো হয় ঠান্ডার কামড়

Viral News: হাড়কাঁপানো শীত। জলও জমে বরফ। এই শহরেই বাস বহু মানুষের।

নয়াদিল্লি: কনকনে ঠান্ডা। চারিদিক বরফে সাদা। ঘরের বাইরে বেরলো মুহূর্তে বরফ। জল এখানে তরল অবস্থায় থাকে না। নাহ! কোনও ভিনগ্রহের জায়গা নয়। পৃথিবীর মাটিতেই রয়েছে এমন একটি জায়গা। যদিও ভারতে নয়। পৃথিবীর (World) উত্তর গোলার্ধের একেবারে উত্তর দিকে। রাশিয়ার (Russia) ওই জায়গায় নাম ইয়াকুৎস্ক (Yakutsk)। মস্কো থেকে প্রায় ৫০০০ কিলোমিটার দূরে সাইবেরিয়া (Siberia) অঞ্চলের একটি শহর। বলা হয়ে থাকে, বিশ্বে সবচেয়ে শীতল জায়গা নাকি এটিই। 

জানুয়ারি চলতি সপ্তাহেই এই শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে। রয়টার্স জানাচ্ছে, অধিকাংশ সময়েই এখানকার তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করে। বাজারে ফ্রোজেন মাংস-মাছ বিক্রি হয়, তবে তার জন্য ফ্রিজারের দরকার হয় না।

এত ঠান্ডা জায়গাও কিন্তু জনমানবহীন নয়। সংখ্যায় খুব কম থাকলেও এখানে মানুষ বসবাস করে। সেটা এই হাড়কাঁপানো ঠান্ডা সয়েই। অন্তত সাড়ে তিন লক্ষ বাসিন্দা রয়েছেন এখানে। আলরোসা (Alrosa) নামের একটি সংস্থা ইয়াকুৎস্ক-এ একটি হিরের খনি চালায়। সেখানেই এই শহরের অধিকাংশ বাসিন্দা কাজ করেন।        

কেন এত ঠান্ডা:
সাইবেরিয়ার শাখা (Sakha Province)-এর আঞ্চলিক সদর শহর ইয়াকুৎস্ক রাশিয়ার পূর্বদিকের পার্মাফ্রস্টের (Permafrost)-এর উপর তৈরি। পার্মাফ্রস্ট আদতে বরফের স্তর। মাটি, নুড়ি, বালির বরফের মাধ্যমে জমাট বাঁধা অবস্থা। ভূমি ও ভূমির স্তরের নীচে থাকে এটি। বছরের সব সময়ে একইভাবে থাকে। 

তবে এমন নয় যে এই শহরে গ্রীষ্মকালীন ঋতু নেই। ন্যাশনাল জিওগ্রাফিক-সূত্রে জানা যাচ্ছে, এই শহরেই তাপমাত্রার হেরফেরের মাত্রাও অনেকটাই বেশি। বিবিসির একটি রিপোর্ট জানাচ্ছে, ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছোঁয় পারদ। পার্মাফ্রস্ট থাকায় মাটির একেবারে উপরের স্তরে বরফ সরে, মাটি গরম হতে অনেক দেরি হয়। ফলে গরমও এখানে অল্পদিনের। এই সময়টা এখানে পর্যটনের সময়। 

পরতে পরতে উষ্ণতা:
এত ঠান্ডায় বাঁচে কীভাবে? আমাদের মতো গ্রীষ্মকালীন দেশের মানুষের মনে সবার আগে এই প্রশ্নটাই আসবে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সেখানকার বাসিন্দারা জানাচ্ছেন, পোশাক পরার কায়দাতেই লুকিয়ে ঠান্ডা জব্দ করার উপায়। উদাহরণ টেনেছেন বাঁধাকপির সঙ্গে। স্তরে স্তরে একাধিক পোশাক পরে ঠান্ডা রোখেন এখানকার বাসিন্দারা। বাকিটা পুরোটাই অভ্যাস।

আরও পড়ুন:  এই এমপিভি বড় বাজি হতে পারে এমজির, কী বৈশিষ্ট্য আছে গাড়িতে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget