এক্সপ্লোর

Zomato Story : বর্ষবরণের রাতে কলকাতা থেকে একসঙ্গে ১২৫ টি আইটেম করলেন এক ব্যক্তি ! জ়োম্যাটোর CEOর প্রতিক্রিয়া দেখুন

Zomato: ঘরোয়া জমায়েতের জন্য নানারকম অর্ডার তো আসতেই থাকে। তা বলে একই ঠিকানা থেকে একই অর্ডারে ১২৫ টি আইটেম?

কলকাতা : ৩১ ডিসেম্বরের রাত মানেই হই হুল্লোড় আর জমিয়ে পার্টি। আর কোনও সেলিব্রেশনই ভাল খাবার ছাড়া অসম্পূর্ণ। রেস্টুরেন্টের বাইরে লাইন দিয়ে খেতে অনেকেরই অনীহা। তাঁরা বাড়িতেই খাবার আনিয়ে নেন আজকাল। তাই যে কোনও উদযাপনের দিনই আজকাল বাড়ছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার মাধ্যমে খাবার আনানোর ঝোঁক। তাই বর্ষশেষ ও শুরুর সময়টা যখন বেশিরভাগ মানুষই ব্যস্ত থাকেন সেলিব্রেশনে, তখন সবথেকে চাপ নিয়ে কাজ করার সময় এই ফুড ডেলিভারি সংস্থার এজেন্টদের। ঘরোয়া জমায়েতের জন্য নানারকম অর্ডার তো আসতেই থাকে। তা বলে একই ঠিকানা থেকে একই অর্ডারে ১২৫ টি আইটেম? এমনটা বেশ বিরল। এবার সেটাই হয়েছে কলকাতায় বর্ষবরণের রাতে কলকাতা থেকেই ফুড ডেলিভারি সংস্থার অ্যাপ মারফৎ ২৫ টি আইটেম অর্ডার করেন এক ব্যক্তি।  আর তারপরই মজার পোস্ট করেন ডেলিভারি এজেন্ট সংস্থা জ়োম্যাটোর সিইও। 

দীপিন্দর গোয়েল (Zomato CEO Deepinder Goyal) এক্স হ্যান্ডেলে একটি মজার পোস্ট করেন। তিনি লেখেন, আমি সত্যই এই পার্টিটায় যোগ দিতে চাই। যেখানে একজন ২৫ টি আইটেম একসঙ্গে অর্ডার করেছেন। পোস্টটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। কলকাতা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে মজার রিঅ্যাকশন। একজন আবার জানতে চান, এই ১২৫ আইটেম ডেলিভারি করতে কতজন ডেলিভারি বয় লেগেছে?  

তখন দীপিন্দর গোয়েল জানান, এই ১২৫ টি আইটেম আসলে ১২৫ টি রুমালি রুটি। আসলে একটি রুটিকে একটি সিঙ্গল ইউনিট হিসেবে দেখানো রয়েছে অ্যাপে। তাই ১২৫ টি রুটি মানে ১২৫ ইউনিট। একথা পরে জানতে পারেন গোয়েল। তাই একজন ডেলিভারি বয়ই সম্ভবত কার্যসিদ্ধি করেন। 

এদিন জ়োম্যাটের কর্ণধার আরও পোস্ট করেন। তিনি দাবি করেছেন ৩১ ডিসেম্বর তাঁর সংস্থা  "একদিনে সর্বকালের উচ্চ অর্ডার" পেয়েছে। তিনি লেখেন, 'সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের সকল ডেলিভারি পার্টনার এবং রেস্তোরাঁর অংশীদারদের প্রতি সত্যিই কৃতজ্ঞ যাঁরা এটা সম্ভব করেছেন' । গোয়েলের মতে, নববর্ষের প্রাক্কালে রাত ৮.০৬ এ বিস্ময়করভাবে ৮,৪৪২ টি অর্ডার দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন : 

লোকসভা ভোটের আগেই CAA চালু সারা দেশে? স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের বড় দাবি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget