এক্সপ্লোর

লোকসভা ভোটের আগেই CAA চালু সারা দেশে? স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের বড় দাবি

CAA In India : 'লোকসভা ভোটের আগেই দেশজুড়ে চালু হতে পারে সিএএ, ভোট ঘোষণার আগেই তৈরি হয়ে যাবে ধারা' স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিকের মন্তব্যে জল্পনা ।

নয়াদিল্লি : ২০২৩ এর শেষ লগ্নে বঙ্গ সফরে এসে, ২৪ এর ভোটের দামামা বাজিয়ে, ফের CAA চালু করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছেন, 'আজ আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, CAA এই দেশের আইন। একে কেউ আটকাতে পারবে না।' এবার লোকসভা ভোটের আগেই দেশজুড়ে চালু হতে পারে সিএএ বলে দাবি করলেন  স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক। দাবি পিটিআই সূত্রে। ওই সূত্রের দাবি, ' আইনের ধারা তৈরি হয়ে যাবে। এক বার ওই ধারা তৈরি হয়ে গেলেই আইনটি কার্যকর করা যেতে পারে এবং যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে "। 

তিনি আরও জানিয়েছেন, লোকসভা ভোট ঘোষণার আগেই তৈরি হয়ে যাবে ধারা। ২০১৫-র আগে প্রতিবেশী দেশ থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। নাগরিকত্ব পাবেন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান শরণার্থীরা। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। 

২০১৯-এর ১২ ডিসেম্বর, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর, CAA আইন হয়। কিন্তু  চার বছর পর এখনও তার রুল তৈরি হয়নি।  প্রতি ছ’মাস অন্তর ওই আইনের ধারা তৈরির জন্য অতিরিক্ত সময় চেয়ে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রক। যা নিয়ে বিজেপির অন্দরেও অসন্তোষের সুর শোনা গেছে।  এই প্রেক্ষাপটে সম্প্রতি বঙ্গ সফরে এসে, ফের CAA চালু করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বলেন, 'পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি হওয়া মানে, শরণার্থীদের CAA-র মাধ্য়মে নাগরিকত্ব দেওয়া। আর দিদি, শরণার্থীদের ভাইদের বিভ্রান্ত করেন, যে CAA হবে, হবে না। আইন বানিয়ে আটকে গেছে। আজ আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, CAA এই দেশের আইন। একে কেউ আটকাতে পারবে না। সবাই নাগরিকত্ব পাবেন।'  

কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচনের ঘোষণা হবে। তার আগেই কি তবে সিএএ লাগু হবে ? ওই সরকারি আধিকারিক জানিয়েছেন,  'হ্যাঁ, তার অনেক আগেই'। তিনি আরও বলেন, 'নিয়ম প্রস্তুত । অনলাইন পোর্টালটি তৈরি।  পুরো প্রক্রিয়াটি অনলাইনে হবে। আবেদনকারীদের কবে ভারতে এসেছিলেন তা উল্লেখ করতে হবে। আবেদনকারীদের কাছ থেকে কোনও নথি চাওয়া হবে না। ' যারা ইতিমধ্যে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না। তিনি আরও জানিয়েছেন,যোগ্য আবেদনকারীরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি ডেডিকেটেড পোর্টালের মাধ্যমে CAA-এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।'

এখন প্রশ্ন, তাহলে গত চার বছরে কেন ওই ধারা তৈরি করতে পারল না কেন্দ্র? এখন কি ভোটের আগে এই আইন কার্যকর করার জন্যই এত তাড়াহুড়ো ?  তাহলে কি লোকসভা ভোটে বিজেপির তুরুপে নতুন তাস CAA? রামমন্দিরের পর মোদি সরকারের আরও এক মাস্টার স্ট্রোক হতে পারে ?  স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের দেওয়া তথ্য উস্কে দিয়েছে জল্পনা। 

 

 

আরও পড়ুন :                                                                                                               

'নাগরিক না হলে সরকারি সুবিধা পাচ্ছেন কী করে?', সিএএ প্রশ্নে নাম না করে শাহকে পাল্টা মমতার

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Accident News: দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
SIR Row: 'ভোট চুরির অভিযোগ তোলা ঠিক নয়', জ্ঞানেশের পাশে ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, দেশবাসীর উদ্দেশে লিখলেন চিঠি
'ভোট চুরির অভিযোগ তোলা ঠিক নয়', জ্ঞানেশের পাশে ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, দেশবাসীর উদ্দেশে লিখলেন চিঠি

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget