এক্সপ্লোর

Amit Shah on CAA: এক বছর পর বাংলায় অমিত শাহ, CAA, BSF, ছুঁয়ে গেলেন সব, কড়া হুঁশিয়ারি মমতাকেও

বাংলা সফরে অমিত শাহ।

1/10
বিধানসভা নির্বাচনের এক বছর মাথায় ফের রাজ্য সফরে অমিত শাহ। আর বাংলায় পা রেখেই ফের একাধিক বিতর্ক খুঁচিয়ে তুললেন তিনি। CAA থেকে BSF-কে নিয়ে মন্তব্য করে উস্কে দিলেন একাধিক জল্পনা। একই সঙ্গে কড়া ভাষায় আক্রমণ করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
বিধানসভা নির্বাচনের এক বছর মাথায় ফের রাজ্য সফরে অমিত শাহ। আর বাংলায় পা রেখেই ফের একাধিক বিতর্ক খুঁচিয়ে তুললেন তিনি। CAA থেকে BSF-কে নিয়ে মন্তব্য করে উস্কে দিলেন একাধিক জল্পনা। একই সঙ্গে কড়া ভাষায় আক্রমণ করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
2/10
মমতার উদ্দেশে শাহ বলেন,
মমতার উদ্দেশে শাহ বলেন, "ভেবেছিলাম তৃতীয়বার ক্ষমতায় এসে মমতা শুধরে যাবেন। একবছর হয়ে গেল, বাংলার মধ্যে অত্যাচার কমেছে কী? কাটমানি বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হল? সিন্ডিকেট রাজ বন্ধ হল? বিজেপি কর্মীদের খুন বন্ধ হয়েছে কী? মমতা ৩ বার জিতবার পরও শুধরোলেন না।"
3/10
বিজেপি হার মানবে না বলেও জানান শাহ। বলেন,
বিজেপি হার মানবে না বলেও জানান শাহ। বলেন, "আপনি ভাববেন না, যে বিজেপি লড়বে না! আমি এখানে উত্তরবঙ্গ থেকে বলে যাচ্ছি, যতদিন না পর্যন্ত আপনি বাংলার জনগণের ওপর অত্যাচার, দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট-রাজ বন্ধ না করছেন, ততদিন বিজেপি আপনার বিরুদ্ধে লড়ে যাবে।"
4/10
CAA নিয়ে অমিতের বক্তব্য,
CAA নিয়ে অমিতের বক্তব্য, "উত্তরবঙ্গের মানুষকে আমি স্পষ্ট করে বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস CAA’র ব্যাপারে গুজব রটাচ্ছে। বলা হচ্ছে, সিএএ লাগু হবে না। আমি বলে যাচ্ছি, করোনার ঢেউ থামলেই, CAA কার্যকর হবে। আমাদের ভাইদের নাগরিকত্ব দেওয়ার কাজ হবে। মমতা আপনি কি চান, অনুপ্রবেশ চলতে থাকুক? আর মানুষ নাগরিকত্ব না পান!? কান খুলে তৃণমূল শুনে নিক, CAA হবে। আপনি কিচ্ছু করতে পারবেন না।"
5/10
মমতা নরেন্দ্র মোদিকে ভয় পান বলে দাবি শাহের। তাঁর কথায়,
মমতা নরেন্দ্র মোদিকে ভয় পান বলে দাবি শাহের। তাঁর কথায়, "বন্ধু আজও গোটা বাংলার গরিব মানুষকে আয়ুষ্মান ভারত যোজনার ফায়দা থেকে বঞ্চিত হয়নি। পুরো ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন গরিব মানুষ। বাংলার মানুষকে সেই সুবিধা দেওয়া উচিত নয় কি? মমতাদি আসলে মোদির জনপ্রিয়তাকে ভয় পেয়ে আয়ুষ্মান ভারত বাংলায় চালু করতে দেননি! কিষাণ সম্মান নিধিও ৫ বছর পরে কার্যকর করেছেন।"
6/10
জ্বালানির কর নিয়ে সম্প্রতি বাংলাকে নিশানা করেন মোদি। শাহও এ দিন বলেন,
জ্বালানির কর নিয়ে সম্প্রতি বাংলাকে নিশানা করেন মোদি। শাহও এ দিন বলেন, "গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের দাম বাংলায়। গোটা দেশের মধ্যে পেট্রোলের দাম ১১৫ টাকা লিটার - একমাত্র এই বাংলায়। যেখানে বিজেপির সরকার, সেখানে ১০৫ টাকায় পেট্রোল বিক্রি হয়। এখানে ২৫ শতাংশ জিএসটি এবং ১৩ টাকা অতিরিক্ত কর আদায় করে বাংলার সরকার।"
7/10
পৃথক উত্তরবঙ্গের দাবি তুলছেন বিজেপি নেতৃত্ব। সেই আবহে অমিত বলেন,
পৃথক উত্তরবঙ্গের দাবি তুলছেন বিজেপি নেতৃত্ব। সেই আবহে অমিত বলেন, "উত্তরবঙ্গের প্রতি মমতাদি সব সময় অন্যায় করেছে। কেন্দ্র যে ২টো AIIMS তৈরির সিদ্ধান্ত নিয়েছিল, তা বদল করতে হয়েছে। যার ফলে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছেন। দেশের যে যে রাজ্যে বিজেপির সরকার আছে, সেখানে মেট্রো কর্পোরেশন তৈরি করা হয়েছে। এখানে মেট্রো কর্পোরেশন করা হল না! কেন? যাতে শিলিগুড়ি আর জলপাইগুড়ি মেট্রো না পায়।"
8/10
বাংলা সফরে শাহের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। বিএসএফের অনুষ্ঠানে বলেন,
বাংলা সফরে শাহের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। বিএসএফের অনুষ্ঠানে বলেন, "স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া, অনুপ্রবেশ আটকানো মুশকিল। তাড়াতাড়ি সেই সাহায্য পাওয়ার মতো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে। এর প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন তুলেছেন, অমিত শাহ কি পরিস্থিতি তৈরির চক্রান্ত করছেন?"
9/10
বিধানসভা ভোটের পর, দু’ দিনের সফরে আজ রাজ্যে এলেন অমিত শা। সকালে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধনের পাশাপাশি, সুন্দরবন এলাকার জন্য ওয়াটার অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করবেন তিনি।
বিধানসভা ভোটের পর, দু’ দিনের সফরে আজ রাজ্যে এলেন অমিত শা। সকালে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধনের পাশাপাশি, সুন্দরবন এলাকার জন্য ওয়াটার অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করবেন তিনি।
10/10
শুক্রবার সকালে কোচবিহার জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠক। এরপর সন্ধেয় যোগ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে।
শুক্রবার সকালে কোচবিহার জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠক। এরপর সন্ধেয় যোগ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে।

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget