এক্সপ্লোর

Purba Bardhaman: হুড়মুড়িয়ে ভাঙল জলের ট্যাঙ্ক! শেড ভেঙে পড়ল যাত্রীদের মাথার উপর

Burdwan Station Accident:এই ঘটনায় রেলপুলিশ তদন্ত করবে। কার দায়, কার গাফিলতির কারণে এমন ঘটনা ঘটল তা খুঁজে দেখা হবে।

Burdwan Station Accident:এই ঘটনায় রেলপুলিশ তদন্ত করবে। কার দায়, কার গাফিলতির কারণে এমন ঘটনা ঘটল তা খুঁজে দেখা হবে।

নিজস্ব চিত্র

1/10
বর্ধমান স্টেশনে ভাঙল জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক ভেঙে জখম বেশ কয়েকজন, ঘটেছে মৃত্যুও। বর্ধমান স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। প্ল্যাটফর্মের শেড ভেঙে গুরুতর জখম হন বেশ কয়েকজন।

2/10
বর্ধমান স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এর আগেও বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছিল। ২০২০-র ৪ জানুয়ারি, শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে ১ জনের মৃত্যু হয়েছিল।

3/10
জলের ট্যাঙ্ক ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার। বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক।
জলের ট্যাঙ্ক ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার। বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক।
4/10
শেড ভেঙে গুরুতর জখম এখনও পর্যন্ত ২৭ জন। শেডের নীচে যাঁরা বসেছিলেন ,তাঁরা জখম হয়েছেন। তাঁরা সকলেই মূলত যাত্রী। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শেড ভেঙে গুরুতর জখম এখনও পর্যন্ত ২৭ জন। শেডের নীচে যাঁরা বসেছিলেন ,তাঁরা জখম হয়েছেন। তাঁরা সকলেই মূলত যাত্রী। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
5/10
এই জলের ট্যাঙ্কটি বেশ পুরনো। সেটিই হঠাৎ করে ভেঙে পড়ে। উপর থেকে জল প্রবল বেগে নীচে যাত্রীদের গায়ে পড়ে। জলের ট্যাঙ্কের লোহার অংশ ভেঙে নীচে পড়ে।
এই জলের ট্যাঙ্কটি বেশ পুরনো। সেটিই হঠাৎ করে ভেঙে পড়ে। উপর থেকে জল প্রবল বেগে নীচে যাত্রীদের গায়ে পড়ে। জলের ট্যাঙ্কের লোহার অংশ ভেঙে নীচে পড়ে।
6/10
সেই সময়েই শেডও ভেঙে যায়। তারফলেই জখম হয়েছেন যাত্রীরা। এদিন এই দুর্ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। বারবার বলা সত্ত্বেও কেন দেখভাল করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।
সেই সময়েই শেডও ভেঙে যায়। তারফলেই জখম হয়েছেন যাত্রীরা। এদিন এই দুর্ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। বারবার বলা সত্ত্বেও কেন দেখভাল করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।
7/10
জলের ট্যাঙ্ক ভেঙে হুড়মুড়িয়ে জল পড়তে থাকে। প্ল্যাটফর্মের শেডের উপর ভেঙে পড়ে লোহার অংশ। বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছেন পুলিশের আধিকারিকরা।
জলের ট্যাঙ্ক ভেঙে হুড়মুড়িয়ে জল পড়তে থাকে। প্ল্যাটফর্মের শেডের উপর ভেঙে পড়ে লোহার অংশ। বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছেন পুলিশের আধিকারিকরা।
8/10
প্ল্যাটফর্মের শেডের কাঠামো ভেঙে পড়ে তার তলায় চাপা পড়ে যান অনেকে। আপাতত আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্ল্যাটফর্মের শেডের কাঠামো ভেঙে পড়ে তার তলায় চাপা পড়ে যান অনেকে। আপাতত আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
9/10
ভাঙাচোরা অংশ সরানোর জন্য গ্যাস কাটার নিয়ে এসে ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হচ্ছে। প্ল্যাটফর্ম জিআরপি অধীনে পড়ে। এই ঘটনায় রেলপুলিশ তদন্ত করবে। কার দায়, কার গাফিলতির কারণে এমন ঘটনা ঘটল তা খুঁজে দেখা হবে।

10/10
এদিন দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। এর ফলে ১,২ ও ৩ নম্বর প্ল্য়াটফর্মে রেল চলচাল বিঘ্নিত হয়েছে। মূল তিনটি লাইন অফিস টাইমে ব্যস্ত থাকে। সেই লাইনে ট্রেন চলাচল ব্যাহত। লোকাল ট্রেন চলছে না। হাওড়া থেকে দূরপাল্লার ট্রেনও আপাতত দেরি হচ্ছে।

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ?  কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু ,  কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের  ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget