হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন যদি, সেক্ষেত্রেও মাজন কাজে লাগতে পারে। শুকনো কাপড়ে প্রথমে মাজন লাগিয়ে নিন। ঘষে ঘষে পরিষ্কার করুন। এর পর ভিজে কাপড় দিয়ে মুছে নিন।
5/10
অন্ধকার রাস্তায় গাড়ি চালাতে গেলে অসুবিধায় পড়েন? হেডলাইটের কাচ কি ধূসর হয়ে গিয়েছে? সেক্ষেত্রে মাজন দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারেন।
6/10
রুপোর গয়না কালো হয়ে যায় তাড়াতাড়ি। ঝকঝকে করে তুলতে মাজন ব্যবহার করতে পারেন। শুকনো কাপড়ে মাজন লাগিয়ে ঘষে নিন। এর পর গয়নে ধুয়ে নিয়ে শুকিয়ে নিন। তবে মুক্তো বা গ্রহরত্নের উপর মাজন না ঘষাই ভাল।
7/10
একটানা ব্যবহার করতে করতে বাথরুমের দেওয়ালের টাইলসে ময়লা জমে যায়। লাল বা হলুদ হয়ে যায় খাঁজগুলি। স্পঞ্জে মাজন লাগিয়ে টাইলস ঘষে নিন। তার পর ধুয়ে নিন বা কাপড় দিয়ে মুছে নিন।
বেসিন পরিষ্কার করতেও মাজন ব্যবহার করে দেখতে পারেন। ভিজে স্পঞ্জে মাজন লাগিয়ে নিন। এর পর হাত ঘুরিয়ে ঘুরিয়ে বেসিন ঘষে নিন। তার পর ধুয়ে নিন জল দিয়ে। বেসিন পরিষ্কারও হবে আবার সুন্দর গন্ধও বেরোবে।
10/10
আদা-রসুন বাটলে বা মাছ-মাংস রাঁধলে হাত দিয়ে গন্ধ বেরোয়। সব কাজ হয়ে গেলে হাতে একটু মাজন নিন। হ্যন্ড ক্রিমের মতো করে হাতে মেখে নিন। এর পর জল দিয়ে হাত ধুয়ে নিলেই গন্ধ গায়েব। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি মেনে চলার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো এগোন।