Cleaning Kitchen Sponge: কিছু জিনিস খেয়াল রাখলেই বিপদ হবে না। ছবি: ফ্রিপিক।
Written By : পম্পা অধিকারী সিংহ | Updated at : 22 Feb 2026 11:07 AM (IST)
ছবি: ফ্রিপিক।
1/10
রান্নাঘরে বেসিনের পাশেই রাখা থাকে। ইচ্ছে মতো ব্যবহার করলেও, বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু বাসন মাজার স্পঞ্জই ব্যাকটিরিয়ার আঁতুড় হয়ে ওঠে।
2/10
তাই বাসন মাজার স্পঞ্জ পরিষ্কার রাখা দরকার। জল দিয়ে ধুয়ে নিলেই হল না, কী করণীয় জানুন।
3/10
বাসন মাজার স্পঞ্জ একেবারে পরিষ্কার, জীবাণুমুক্ত রাখার উপায় হল, মাইক্রোওয়েব বা ডিশওয়াশার চালিয়ে সেটিকে কিছু ক্ষণ ভিতরে রেখে দেওয়া। এতে ৯৯.৯৯৯৯৯ শতাংশ জীবাণুই মারা যায়।
4/10
তবে মাইক্রোওয়েভে ঢোকানোর আগে দেখে নিতে হবে, স্পঞ্জটি যেন সম্পূর্ণ ভেজা থাকে। অন্যথায় আগুন ধরে যেতে পারে। এক থেকে দু’মিনিটই রাখুন।
5/10
ডিশওয়াশারেও ঢুকিয়ে দিতে পারেন স্পঞ্জ। গরম জল এবং হিটেড ড্রাইং সাইকলে জীবাণু বাঁচবে না।
6/10
কিছু স্পঞ্জ উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে না। সেক্ষেত্রে কনসিনট্রেটেড ক্লোরিন এবং উষ্ণ জল মিশিয়ে এক মিনিট ভিজিয়ে রাখুন স্পঞ্জ। শেষে ভাল করে ধুয়ে শুকিয়ে নিন।
7/10
ফুটন্ত জলেও ফেলে দিতে পারেন স্পঞ্জ। পাঁচ মিনিট রেখে দিন এক্ষেত্রে। ঠান্ডা হলে তবেই পুনরায় ব্যবহার করুন।
8/10
প্রতিবার ব্যবহারের পর খাবারের টুকরো ভাল করে বের করে নিতে হবে। তার পর ভাল করে ধুয়ে নিন। জল বের করে দেবেন চিপে।