আমকে বলা হয় ফলের রাজা। আম ভালবাসেন না এরকম মানুষ কম আছেন। ৮ থেকে ৮০ সবারই পছন্দের ফল আম।
2/9
তবে সুস্বাদই নয়। আমে আছে অনেক পুষ্টিগুণ। শুধু তাই নয়, অনেক রোগ থেকেও মুক্তি দেয়।
3/9
বিশেষত শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে আম উপকারী। বিশেষজ্ঞরা বলছেন, ৮ মাস বয়স হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ মেনে শিশুদের নির্দিষ্ট পরিমাণে আম খাওয়ানো যেতে পারে।
4/9
এর ফলে তাদের হজম ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
5/9
শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং হা়ড়ের শক্তি বাড়ানোর জন্য আম উপকারী। আমে আছে ক্যালশিয়াম এবং ভিটামিন এ। যা হাড়কে শক্ত করে। একইসঙ্গে আমে থাকা ভিটামিন বি এবং ভিটামিন ই মস্তিষ্কের বিকাশে সাহায্য করে।
6/9
আম এমন একটা ফল যা খেলে শুধু মনই ভাল হয় না। পাশাপাশি বাড়ে কর্মশক্তিও। আমে থাকা ভিটামিন এবং মিনারেল শক্তি বাড়াতে সাহায্য করে।
7/9
আম শিশুদের চোখ এবং হৃদযন্ত্রের পক্ষেও ভাল। ভিটামিন এ চোখের পক্ষে উপকারী। আমে আছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম। যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে।
8/9
আমে রয়েছে ভিটামিন সি। যারোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। একই সঙ্গে যে কোনও সংক্রমণের সঙ্গে লড়াইয়ে সাহায্য করে আম। আমে থাকা ভিটামিন ই এবং বি-৬ ও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
9/9
শিশুদের হজম ক্ষমতা বাড়ানোর জন্য অন্যতম ফল আম। এতে আছে উৎসেচক। যা খাবার হজম করায়। প্রাকৃতিক কার্বোহাইড্রেট সম্পন্ন এই ফল। এতে আছে ফাইবারও। যা গড়ে তোলে হজম ক্ষমতা।