এক্সপ্লোর
IND vs BAN 2nd Test: থামাতে পারল না একটানা বৃষ্টিও, কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ে অশ্বিনদের ইতিহাস
India vs Bangladesh: কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে সাত উইকেটে দুরন্ত জয় পায় ভারতীয় ক্রিকেট দল।
কানপুরে ভারতের জয়ে গুচ্ছ রেকর্ড (ছবি: বিসিসিআই)
1/8

বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল দুই দিনের খেলা। প্রথম দিনও মাত্র ৩৫ ওভারই খেলা হয়েছিল।
2/8

তাও বাংলাদেশের বিরদ্ধে কানপুরে পঞ্চম দিন চা বিরতির আগেই জয় সুনিশ্চিত করে ভারত।
3/8

প্রথম ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিধ্বংসী ব্যাটিংই এই জয়ের ভিত গড়ে। দুই ইনিংস মিলিয়ে ভারতের ৭.৩৬ স্ট্রাইক রেট, লাল বলের ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ।
4/8

ম্যাচের চতুর্থ দিন প্রথম ইনিংসে ভারতীয় দল বলের নিরিখে টেস্টে দ্রুততম ৫০, ১০০, ১৫০ ও ২০০ রান করার রেকর্ড গড়েন।
5/8

টেস্টে বল হাতে মোট পাঁচটি উইকেট নেন আর অশ্বিন।
6/8

দুই ম্যাচের সিরিজ়ে মোট ১১৪ রান ও ১১ উইকেট নিয়ে ১১ নম্বর বার সিরিজ় সেরা হন অশ্বিন। এটি মুথাইয়া মুরলিধরনের সঙ্গে যুগ্মভাবে সর্বকালের সর্বোচ্চ।
7/8

এই ম্যাচের আবার অশ্বিনের স্পিন জুড়িদার রবীন্দ্র জাডেজা টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন।
8/8

দ্বিতীয় দ্রুততম হিসাবে তিনি টেস্টে ৩০০০ রান ও ৩০০ উইকেট নেওয়ার যুগ্ম কৃতিত্ব গড়লেন। ছবি: বিসিসিআই
Published at : 01 Oct 2024 08:16 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















