এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 02 Sep 2019 06:53 AM (IST)
1/12

আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা থাকবে। রক্তচাপ বৃদ্ধি পাবে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাবার সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। কারও শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে।
2/12

আজ কোনও ভাবে কিছু অর্থ হাতে আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির ভাল সাহায্য পাবেন আজ। ব্যবসায় কোনও বাধার জন্য মাথা গরম থাকবে। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বাহিরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে।
3/12

কাজের ক্ষমতা একটু কমতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠন মূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। দেনা শোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। মায়ের অসুস্থতার জন্য খরচ হতে পারে।
4/12

আজ সারা দিন ব্যবসা ভাল চলবে কিন্তু সঞ্চয় কম হবে। কারও কোনও জিনিসের দায়িত্ব নিয়ে বিবাদের আশঙ্কা। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন ওঠানামর সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।
5/12

অংশীদারী ব্যবসায় খুব ভাল আয় হতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও রকম উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন।
6/12

পূজা পাঠের জন্য ভাবনাচিন্তা। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা থাকবে। শরীরে কোনও সমস্যায় বহু খরচ হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।
7/12

আজ একটু মানসিক উদ্বেগ থাকতে পারে। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময়। বিবাহিত জীবনে সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় একটু বাধা আসবে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের জন্য ক্ষতি হতে পারে। শরীরের কোনও অংশে ব্যথা বাড়বে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। বাবার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে।
8/12

গড়ি বিক্রির জন্য আজ খুব ভাল যোগাযোগ আসতে পারে। আজ কোনও কাজে বিপদের ঝুঁকির আশঙ্কা। প্রেমের ব্যাপারে হতাশা আসতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধু মহলে বিবাদের আশঙ্কা। আজ সকালের দিকে বাজে কিছু ঘটতে পারে। ধর্মের ব্যাপারে কোনও খরচ হতে পারে। ব্যবসায় ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে কোনও চিন্তা হতে পারে। বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে।
9/12

আজ কোনও বাজে চিন্তা আসতে পারে। আজ ধর্ম সংক্রান্ত আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনও অংশে খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনা বেচার জন্য খরচ হতে পারে। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।
10/12

একটু অপেক্ষা করুন, শুভ সময় আসছে। শারীরিক কষ্ট পেতে পারেন আজ। ব্যবসায় কিছু শুভ পরিবর্তন হবে। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি। আজ কোন প্রিয় জনের উপর ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। পেটের কষ্ট বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ।
11/12

সকাল থেকে একটু বিরোধী মনোভাব আসতে পারে। প্রতিবেশীর কাছে আজ খুব জনপ্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য দিনটি খুব ভাল নয়। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। নিজের কোনও লোক শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে।
12/12

আজ পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও কর্মের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মানসিক কষ্ট হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে।
Published at : 02 Sep 2019 06:52 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ব্যবসা-বাণিজ্যের
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
বিনোদনের
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
ব্যবসা-বাণিজ্যের
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম





















