এদিন ভারতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভাল হয়নি। দ্রুত ফিরে যান লোকেশ রাহুল (৫), বিরাট কোহলি (৮) ও শিখর ধবন (১১)। মাত্র ২৫ রানেই ৩ উইকেট পড়ে যায়
2/7
চতুর্থ উইকেট জুটিতে ২৫৬ রান যোগ করেন যুবরাজ ও ধোনি। তাঁদের এই জুটিই ভারতীয় ইনিংসকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয়
3/7
কটকের বরাবটি স্টেডিয়ামে একদিনের ম্যাচে ১০ নম্বর শতরান করার পাশাপাশি ছক্কার হিসেবে সচিনকে টপকে গেলেন ধোনি
4/7
ধোনির আগে ভারতের হয়ে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। তিনি ১৯৫টি ছক্কা মেরেছিলেন
5/7
এদিন ৬টি ছক্কা মেরে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের ম্যাচে ২০০টি ছক্কা মারার রেকর্ড গড়লেন ধোনি
6/7
এই ম্যাচেই ছক্কার নতুন নজির গড়লেন ধোনি
7/7
একদিনের আন্তর্জাতিক ম্যাচে যুবরাজ সিংহের ব্যক্তিগত সর্বোচ্চ রান (১৫০) এবং মহেন্দ্র সিংহ ধোনির (১৩৪) রাজকীয় ইনিংসের সুবাদে কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৮১ রান করেছে ভারত