ডেইলি শিরোনাম (২ অক্টোবর): বন্যা পরিস্থিতি নিয়ে ফের ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রীর
Episode Description
গুড আফটারনুন বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। আকাশপথে প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। পাঁশকুড়ায় এক বছরের শিশুর ওপর নির্মম অত্যাচার পরিচারিকার। পুজোর মুখে ফের জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
আকাশপথে প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। আরামবাগে নেমে গেলেন বন্যা কবলিত এলাকায়। মমতার নির্দেশে ইতিমধ্যেই দুর্গত এলাকায় একাধিক মন্ত্রী।
কতটা জল ছাড়লে ভাসবে এলাকা, আগেই দেখে গেছে কেন্দ্রীয় দল। ডিভিসি-র জল ছাড়া নিয়ে বিস্ফোরক অপরূপা পোদ্দার। ছেলেমানুষের মতো অভিযোগ। পাল্টা কটাক্ষ দিলীপের।
অজয় নদের বাঁধ ভেঙে বিপত্তি। বীরভূমের নানুরে ভাসল চাষের জমি। বাসাপাড়া এলাকায় বহু গ্রাম জলমগ্ন। ডিভিসি-র ছাড়া জলে বাঁকুড়ার সোনামুখীতে বন্যা পরিস্থিতি।
ডিভিসির জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুরের বহু এলাকা। একাধিক গ্রামে কোমর-সমান জল। যাতায়াতে ভরসা নৌকা। পানীয় জলের সঙ্কটে দুর্ভোগ চরমে।
দ্বারকেশ্বর নদের বাঁধ ভেঙে প্লাবিত আরামবাগের বিস্তীর্ণ এলাকা। পুর-এলাকায় জল নামলেও কাদা-পলিতে দুর্ভোগ। দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের একাংশ। ভাগিরথীর জল বাড়ায় ভাসছে কাটোয়াও।
ট্রেন্ডিং





















