ডেইলি শিরোনাম । Daily Shironam । রাজ্যে আরও তিনজন ওমিক্রন আক্রান্ত, ডেল্টা প্লাসে আক্রান্ত সৌরভ
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
রাজ্যে আরও তিনজন ওমিক্রন আক্রান্ত। ওড়িশার বাসিন্দা ভর্তি কলকাতার হাসপাতালে, পেট্রাপোলে আক্রান্ত ২ জন। ওমিক্রন নেগেটিভ হলেও ডেল্টা প্লাসে আক্রান্ত সৌরভ।
বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার থেকে কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্যের। কাল বাতিল দুয়ারে সরকার ক্যাম্প, ৩ জানুয়ারিতে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান। কাল নবান্নে বৈঠক।
শারীরিক ভাবে কেউ এজলাসে থাকতে পারবেন না। শুনানি হবে ভার্চুয়ালে। সোমবার থেকে রাজ্যের সব আদালতে বিধি চালু। নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।
সোমবার থেকে পনেরো থেকে আঠেরো বয়সীদের টিকাকরণ, শুরু নাম নথিভুক্তিকরণ। পুরসভার কাছে আছে দেড় লক্ষ কোভ্যাকসিন। কলকাতার ১৬টি সরকারি স্কুলে মিলবে টিকা।
নতুন বছরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাহাড় থেকে সমুদ্র চূড়ান্ত অসচেতনতার ছবি। মুখে নেই মাস্ক, শিকেয় দূরত্ববিধি। (বাইটঃ দিঘার-খাওয়ার সময় মাস্ক লাগাবো কী করে ? ভ্যাকসিন নিয়েছি মাস্ক কিসের)
বিধায়ক, মেয়র পারিষদদের পর এবার করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। ভর্তি উডল্যান্ডসে। মৃদু উপসর্গ রয়েছে অরূপ বিশ্বাসের। দেওয়া হচ্ছে অ্যান্টিবডি ককটেল, খবর সূত্রের।
করোনা সংক্রমণ কলকাতা মেডিক্যালে। সংক্রমিত দুই ইন্টার্ন। জ্বর হয়েছে আরও দুজনের। সংক্রমিত অধ্যক্ষের গাড়িচালক ও ৪ ক্যান্টিন কর্মীও।
উপসর্গহীনদের বাড়িতে, উপসর্গযুক্তদের থাকতে হবে হাসপাতালের নির্দিষ্ট ওয়ার্ডে। চিকিত্সায় নিয়মবিধি জারি স্বাস্থ্য দফতরের। হাসপাতালের বেড বাড়াতে রাজ্যকে চিঠি কেন্দ্রের।
দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্ত বাড়ল ৩৫ শতাংশ। সংক্রমিত ২২ হাজার ৭৭৫ জন। মৃত ৪০৬। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৪০০। লড়াই করছে দেশ, বললেন মোদি।
হাওড়া পুরবিল নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। রাজ্যের পাঠানো তথ্যের বাস্তব ভিত্তি নেই। বিল তথ্য অ্যাডভোকেট জেনারেলকে দিক রাজ্য। ট্যুইট রাজ্যপালের। অসাংবিধানিক কাজ, পাল্টা কল্যাণ।
কৈখালিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত রাসায়নিক কারখানা। আগুন পাশের গেঞ্জি কারখানাতেও। অগ্নিদগ্ধ হয়ে মৃত নিরাপত্তারক্ষী। ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দাবি দমকলের।
বর্ষশেষের রাতে গড়িয়ায় শ্যুটআউট। গুলিবিদ্ধ যুবক, ভর্তি এসএসকেএমে। বাইকে এসে গুলি দুষ্কৃতীদের। কী কারণে গুলি ? তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ।
বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। বাইক আরোহীদের ধাক্কায় লরির চাকায় পিষ্ট বরানগরের বাসিন্দা। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের।
বর্ষবরণের রাতে মর্মান্তিক দুর্ঘটনা। জম্মুর কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ১২ পুণ্যার্থী, আহত বহু। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা পিএমও-র।
রয়্যাল বেঙ্গলের আতঙ্কে ত্রস্ত গোসাবা। বাঘের হানায় আহত বনকর্মী। পটকা ফাটিয়েও হল না খাঁচাবন্দি। বারবার অবস্থান বদল। শোনানো হচ্ছে বাঘিনীর গর্জন।
করোনা আবহে কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটিতে নিষিদ্ধ ভক্ত সমাগম। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কামারপুকুরেও ভক্ত ছাড়াই পুজো-পাঠ।
নতুন বছরে ফিরল শীত। আরও কিছুটা পারদ নামলেও স্বাভাবিকের থেকে বেশি। আগামী কয়েকদিনে আরও কমবে তাপমাত্রা।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।
সেরা শিরোনাম
ট্রেন্ডিং





















