West Bengal News : নিজের ও পরিবারের নামে কোথায় কত সম্পত্তি? অভিষেকের কাছে নথি চাইল ইডি
Episode Description
নিজের ও পরিবারের নামে কোথায় কত সম্পত্তি? গতকালের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অভিষেকের কাছে নথি চাইল ইডি। কোম্পানিতে সিইও-র ভূমিকা কী, জানতে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ।
বুধবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল ED। গ্রেফতারির আগে সুজয়কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে যে মন্তব্য় করেছিলেন, তার প্রসঙ্গ টেনেও এদিন বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রেস বিজ্ঞপ্তিতে অভিষেককে লিপস অ্য়ান্ড বাউন্ডসের সিইও বলেছিল ইডি। এদিন জিজ্ঞাসাবাদের পর তা নিয়েও মুখ খোলেন তিনি।
এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে ইডি। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড মামলায় হয়রানির অভিযোগ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে আজই শুনানি।
ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নুরতের পর রূপলেখা মিত্রকেও জিজ্ঞাসাবাদ ইডির। কোথায় গেল কোটি কোটি টাকা, কারা থাকতেন বোর্ড মিটিংয়ে, প্রশ্ন অভিনেত্রীকে।























