এক্সপ্লোর
Daily Shironaam: বিজেপি ফাঁসিয়েছে, জানেন মমতা-অভিষেক। দাবি রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয়র | ABP Ananda LIVE
DAILY SHIRONAAM & MAMATA BANERJEE

Daily Shironaam: বিজেপি ফাঁসিয়েছে, জানেন মমতা-অভিষেক। দাবি রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয়র | ABP Ananda LIVE

Episode Description

গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।

বিজেপি ফাঁসিয়েছে, জানেন মমতা-অভিষেক। দাবি রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয়র। 

আত্মবিশ্বাস আছে বলেই নিজেকে নির্দোষ বলেছেন জ্যোতিপ্রিয়। মমতা জানেন কিনা, সেটা দলের কাছে খবর নিতে হবে। প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয়-কন্যার।

ভাগ পাঠিয়েছেন বলেই জানেন মমতা-অভিষেক। দুদিনের মধ্যে আরও নাম সামনে আসবে। কটাক্ষ বিজেপির। দুর্নীতি হয়েছে জানেন মুখ্যমন্ত্রী, আক্রমণ সুজনের।

রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে নজরে এজেন্টরা। বাকিবুরের গম-চালকলে কত ধান-গম এসেছে, কত গিয়েছে ডিস্ট্রিবিউটারের কাছে, এফসি আইয়ের কাছে হিসেব চাইল ইডি।

রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে বিজেপির খাদ্যভবন অভিযানে ধুনধুমার। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। সল্টলেকে মিছিল, আলিপুরদুয়ার-বাঁকুড়ায় প্রতিবাদ।

অধিকারী পরিবারের অনিয়ম, হিসাবের কারচুপি ২৪ ঘণ্টার মধ্যে সামনে আসবে। হুঁশিয়ারি কুণালের। দলেই বিশ্বাসযোগ্যতা নেই, কুণালের কথার কোনও গুরুত্ব নেই, পাল্টা সজল।

শহিদ মিনারে ডিএ-মঞ্চে নাটক করার কয়েক ঘণ্টার মধ্যে কল্যাণীর প্রেক্ষাগৃহে চাকদা নাট্যজনের চারদিনের বুকিং বাতিল। শাসকের রোষ, প্রশ্ন বিভিন্ন মহলে। 

নিয়ম মেনে বুকিং, তাও কেন ৩ মাস পর বাতিল ? কোথাও থেকে নিশ্চয়ই চাপ আছে, আশঙ্কা নাট্যজনের সম্পাদকের। সরকারি অনুষ্ঠান থাকার কারণে সিদ্ধান্ত, জানাল কল্যাণী পুরসভা।

 জুলাই মাসে বুকিং, নভেম্বরে কেন বাতিল ? প্রশ্ন দেবেশের। মতে না মিললেই, আক্রান্ত থিয়েটার। মত কৌশিকের। গণতান্ত্রিক দেশে সব পক্ষে যায় না, প্রতিবাদ চলবে, মত কমলেশ্বরের। 

প্রশ্নকাণ্ডে এথিক্স কমিটির বৈঠকে তুলকালাম। বস্ত্রহরণের অভিযোগ মহুয়ার। তদন্ত বন্ধের জন্য হাঙ্গামা করেন তৃণমূল সাংসদই, পাল্টা অভিযোগ এথিক্স কমিটির চেয়ারম্যানের। 

রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ। কলকাতায় টিম ইন্ডিয়া। টিকিটের কালোবাজারি, সিএবির প্রতিনিধিকে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের।

আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।

Full Playlist
আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Advertisement

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ  পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget