এক্সপ্লোর

Kankalitala: তারাপীঠের আদলে এবার কঙ্কালীতলাতেও স্থাপন করা হল দেবীর চরণ, উচ্ছ্বসিত ভক্তরা

Kankalitala: শুক্রবার কঙ্কালীতলায় বিশেষ পুজোর আয়োজন করে তারাপীঠের মতোই স্থাপন করা হল মায়ের চরণ। এবার থেকে মায়ের চরণ স্পর্শ করেই ভক্তরা পুজো দিতে পারবেন ভক্তরা।

ভাস্কর মুখোপাধ্যায়, কঙ্কালীতলা: তারাপীঠের মন্দিরে (Tarapith Temple) গিয়ে মা তারার (Maa Tara) দর্শন বা পুজো করেছেন কিন্তু মূল মন্দিরে থাকা মা তারার চরণ দর্শন করেননি এমন মানুষের সংখ্যা নেই বললেও চলে। তবে অনেকে ভক্তের মনের বাসনা ছিল তারাপীঠের মতো বীরভূমের আরও একটি সতীপীঠ কঙ্কালীতলাতে (Kankalitala) যেন মায়ের চরণ স্থাপন করা হয়। যাতে তারাপীঠে না গিয়ে ভক্তরা কঙ্কালীতলাতেই মায়ের চরণ স্পর্শ করতে পারেন। অবশেষে ভক্তদের সেই কামনা যেন পূর্ণ করলেন মা! তারাপীঠের আদলে এবার কঙ্কালীতলাতেও ভক্তদের সুবিধার্থে দেবীর চরণ স্থাপন করা হল শুক্রবার। কাঞ্চি দেশ উৎসব কমিটির উদ্যোগে যজ্ঞ ও মহোৎসবের মাধ্যমে দেবীর চরণ স্থাপন অনুষ্ঠান শুক্রবার সারাদিন ধরে চলবে বলে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে কঙ্কালী মায়ের প্রতিকৃতি হঠাৎ একজন পুরোহিতের গায়ের উপরে পড়ে যায়। ওই প্রতিকৃতির কাঁচ ভেঙে গুরুতর জখম হন এক পুরোহিত। এমন ঘটনা যাতে আর না-হয়, তার জন্য ওই দিনই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত ও কঙ্কালী মাতা ঠাকুরানি উন্নয়ন ট্রাস্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, মায়ের গর্ভগৃহে সিংহাসনের মধ্যেই প্রতিকৃতি রেখে পুজো করা হবে।

সেই মতো ট্রাস্টের আর্থিক সহযোগিতায় সেগুন কাঠ দিয়ে প্রায় এক লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয় দেবীর নতুন সিংহাসন। এরপর অনন্ত চতুর্দশীর পূর্ণ তিথিতে নতুন সিংহাসনে মাকে অধিষ্ঠিত করা হয়।

ভক্তরা যাতে কঙ্কালী মায়ের চরণ স্পর্শ করে পুজো দিতে পারে তার জন্য কাঞ্চি দেশ উৎসব কমিটির পক্ষ থেকে বিশেষ তিথিতে দেবীর বেদিতে রুপোর চরণ স্থাপন করা হল । সেই উপলক্ষে মন্দির চত্বরে বিশেষ পুজার্চনা, হোমযজ্ঞ ও মহোৎসবের আয়োজন করা হয়েছে। দেবীর চরণ প্রতিষ্ঠা উপলক্ষে চল্লিশটি হরিনামের দল, কুড়িটি ঢাকির দল, মহিলাদের শঙ্খধ্বনিও ব্যবস্থা রাখা হয়েছিল । 

ওই মন্দিরের সেবায়েত বলেন, "এতদিন ভক্তরা দেবীকে স্পর্শ করে পুজো দিতেন। কিন্তু,অল্প জায়গা থাকার কারণে অনেকেই দেবীকে স্পর্শ করার সুযোগ পেতেন না। দেবীর চরণ স্থাপন হওয়ায় প্রত্যেকে তা স্পর্শ করে পুজো দেওয়ার সুযোগ পাবেন। খুব সহজেই ভক্তেরা তাঁদের মনোস্কামনা মায়ের কাছে জানাতে পারবেন।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Haripal News: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমের সামনে বিক্ষোভ মৃতের আত্মীয়দের

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget