এক্সপ্লোর

Dhanteras 2023 : ১৩ নাকি আনলাকি! কিন্তু ধনতেরসে ১৩ সংখ্যাতেই ভাগ্যের চাবিকাঠি, কী কী করবেন ১৩ বার?

Dhanteras 2023: জেনে নিন ধনতেরসে কোন কাজগুলি ১৩ বার করা উচিত এবং এতে কী কী উপকার পাওয়া যায়

কলকাতা : সমুদ্র মন্থনের সময়, ভগবান ধন্বন্তরী অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হন, এই দিনটিকে ধনতেরস ( Dhanteras ) হিসাবে পালন করা হয়। ধনতেরস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয়। এদিন ভগবান কুবের, দেবী লক্ষ্মী এবং আয়ুর্বেদের জনক ভগবান ধন্বন্তরীর পুজো করে সম্পদ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে। এই দিন থেকে শুরু হচ্ছে দীপাবলির ৫ দিনের উৎসব। এই বছর ধনতেরাস ১০ নভেম্বর । ১৩ - সংখ্যাটিকে অনেকেই আনলাকি বলে থাকেন। ১৩ র সঙ্গে কোথাও রয়েছে দুর্ভাগ্যের যোগ - এম বিশ্বাস অনেকের। তবে ধনতেরসের দিনে ১৩ নম্বরটির বিশেষ তাৎপর্য রয়েছে। জেনে নিন ধনতেরসে কোন কাজগুলি ১৩ বার করা উচিত এবং এতে কী কী উপকার পাওয়া যায়।

ধনতেরাসে ১৩-র তাৎপর্য

ধন মানে সমৃদ্ধি আর তেরাস মানে তেরো দিন। ধনতেরাস উৎসব সম্পদ এবং স্বাস্থ্যের সাথে জড়িত। এই দিনে দেবী লক্ষ্মী ও কুবের দেবের আরাধনা করলে ধন-সম্পদ ও দ্রব্যাদি ১৩ গুণ বৃদ্ধি পায়। একই সঙ্গে ভগবান ধন্বন্তরীর পুজো করলে তেরো গুণ স্বাস্থ্য উন্নতি হয় বলে বিশ্বাস। তাই এই দিনে ১৩ নম্বরটিকে শুভ বলে মনে করা হয়।

ধনতেরসে ১৩সংখ্যার বিশেষ গুরুত্ব

১৩ টি দীপ জ্বালান - ধনতেরস থেকে আলোর উত্সব শুরু হয়। এই দিন সন্ধ্যায় ১৩ টি প্রদীপ জ্বালিয়ে ঘরে এবং উঠোনের বাইরে রাখুন। এই উপাচার দেবী লক্ষ্মীকে তুষ্ট করবে। এতে চাকরি ও ব্যবসায় বাধা দূর হয়। ঘরের নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। ইতিবাচক শক্তি গৃহে প্রবেশ করে। 

পাত্রে ১৩ টি ধনে - কথিত আছে যে ভগবান ধন্বন্তরি তাঁর হাতে একটি পিতলের পাত্র নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন, তাই ধনতেরসের দিন একটি পিতলের পাত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরসের দিন এই নতুন পাত্রে শস্য, ধনে রাখা যায়।  এই নিয়ম মানলে ঘরে খাবার বা অর্থ, কোনও কিছুরই টান পড়ে না। এই দিনে রূপার পাত্র কেনাও শুভ। 

১৩ টি মুদ্রা - ধনতেরসে সবাই সাধারণত স্বর্ণ ও রৌপ্যে গহনা বা মুদ্রা কিনে থাকে। এই পরিস্থিতিতে, এই দিনে একটি নতুন রৌপ্য মুদ্রা এবং কিছু পুরানো সাধারণ মুদ্রায় হলুদ ছুঁইয়ে নিন। তারপরে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করুন। কথিত আছে, এই উপাচার দেবী লক্ষ্মীকে ঘরে ধরে রাখতে সাহায্য করে। আর্থিক সংকট ও ঋণ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।

১৩ টি জিনিস দান করুন - ধনতেরসের দিনে খাদ্য, বস্ত্র, প্রদীপ, লোহা, নারকেল, মিষ্টি ইত্যাদি জিনিস দান করা খুবই শুভ। এতে সম্পদ বৃদ্ধি পায়। কথিত আছে যে ধনতেরসে ১৩ টি জিনিস দান করলে দুর্ভাগ্য কখনই কাছে আসে না।

এই  মন্ত্র ১৩ বার জপ করুন -  ওম যক্ষে কুবেরায় বৈশ্রবণায় ধন্যা ধান্যাধিপতায় ধন শস্য সমৃদ্ধি মে দেহি দাপে দপে স্বাহা - এটি কুবের দেবের মন্ত্র।  বিশ্বাস করা হয় যে ধনতেরসের দিনে ১৩ বার কুবেরের মন্ত্র জপ করলে প্রচুর সম্পদের অধিকারী হওয়া যায়।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

সেরা শিরোনাম

Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget