এক্সপ্লোর

Durga Puja : ষষ্ঠীতে কল্পারম্ভ, বোধন, অধিবাস, কোন আচারের কী গুরুত্ব

ষষ্ঠীর দিন পুজোর তিনটি বিধি গুরুত্বপূর্ণ।  কল্পারম্ভ, বোধন, অধিবাস এবং আমন্ত্রণ। 

কলকাতা : আগামীকাল ষষ্ঠী। মা দুর্গাকে মর্ত্যলোকে আবাহনের দিন। বিশুদ্ধ সিদ্ধান্ত মনে আজ থেকেই ষষ্ঠী তিথি শুরু হয়ে গিয়েছে। তাই ষষ্ঠীর আচার অনুষ্ঠান শুরু হবে আজই। কী কী হয় ষষ্ঠীতে। কী কী আচার অনুষ্ঠান। বিস্তারিত জানানো হয়েছে বেলুড় মঠের ওয়েবসাইটে। ষষ্ঠীর দিন পুজোর তিনটি বিধি গুরুত্বপূর্ণ।  কল্পারম্ভ, বোধন, অধিবাস এবং আমন্ত্রণ। 

কল্পারম্ভ  সাধারণত হয় ষষ্ঠীর ভোরে। সূর্য উদয়ের পর পালন করা হয় এই আচার।  খুব ভোরে করা হয়। মায়ের পুজো  সঠিকভাবে পরিচালনা করার দৃঢ় সংকল্প নেওয়া হয় কল্পারম্ভে।  দুর্গা মণ্ডপের এক জলভর্তি তামার পাত্র স্থাপন করা হয়। এরপর দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়।   

দেবীর বোধন হল মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ীকে আবাহনের আচার। গোধূলি বা সন্ধের সময় হয় বোধনের পুজো। বেলুড় মঠের দেওয়া তথ্য অনুসারে বোধন শব্দের আক্ষরিক অর্থ  হল জাগরণ। এই সময়ে সূর্যের দক্ষিণায়ন চলে। দেবতারা এই সময় বিশ্রামে যান বলে মনে করা হয়। এই সময় তাই দেবীকে জাগরিত করতে এই বিধি মানা হয়।   রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার আগে,  দুর্গাকে জাগ্রত করতে বোধন করেছিলেন শ্রী রামচন্দ্র। তাই তাকে বলা হয় অকালবোধন। বোধনের সময় বেল গাছের গোড়ায় একটি জল ভর্তি তামার পাত্র স্থাপন করা হয় অথবা বেল গাছের একটি ডাল পাত্রে রাখা হয়।  তারপর মাকে জাগানোর জন্য প্রার্থনা করা হয়। 

এরপর অধিবাস হয়। মাকে বোধন করে জাগানো তো হল, এবার মাকে আবাহন করার পালা। এই আচারগুলি বোধনের পর হয়।  দেবী দুর্গা ও বেল গাছকে প্রথমে পুজো করা হয়। তারপর ২৬ টি মাঙ্গলিক দ্রব্য দেবী মূর্তিতে স্পর্শ করানো হয়।  যেখানে পুজো করা হয় সেই বেদীর চারপাশে একটি লাল রঙের সুতো বাঁধা হয়,যে কোনও অশুভ প্রভাব দূরে রাখার জন্য 

এরপর আমন্ত্রণ। এই আচারের মাধ্যমে দেবীকে পরের দিন সপ্তমী পুজো গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয় বা অনুরোধ করা হয় মা যেন পুজোগ্রহণ করেন। এরপর পাঁচটি জিনিস দিয়ে দেবীর পুজো করা হয় এবং আরতি করা হয়। 

বেলুড় মঠে ৮ অক্টোবর , মঙ্গলবার  বোধন হবে সন্ধে সাড়ে ৬ টায়। বুধবার ৯ অক্টোবর কল্পারম্ভ হবে সকাল সাড়ে ৬ টায়। এ
আমন্ত্রণ এবং অধিবাস  হবে সন্ধে সাড়ে ৬ টায়।   

আরও পড়ুন : আজই বোধন বেলুড় মঠে, জেনে নিন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর দিনক্ষণ

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget