এক্সপ্লোর

Durga Puja 2024: নবমীতে বোয়াল, দশমীতে রাইখোর মাছ; ৫০০ বছরের পুরনো এই পুজোয় বাংলাদেশ থেকেও আসেন দর্শনার্থীরা

Dakshin Dinajpur Durga Puja: দেবী দুর্গা এখানে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠিত। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ৫০০ বছরেরও বেশি সময় আগে এই এলাকার জমিদার শুরু করেন দুর্গাপুজো।

মুন্না আগরওয়াল, বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর) : এ পুজোর খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও। এখানে নবমীতে বোয়াল মাছ দিয়ে হয় মায়ের ভোগ দেওয়া হয়। দশমীতে পান্তা ভাতের সঙ্গে থাকে আত্রেয়ী নদীর রাইখোর মাছ। প্রায় পাঁচশো বছরের পুরোনো গৌরী পাল বাড়ি-র পুজোর খ্যাতি সর্বত্র। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম বালুরঘাটের কংগ্রেস পাড়া এলাকার গৌরী পাল বাড়ি-র দুর্গোৎসব। Durga Puja 2024

দেবী দুর্গা এখানে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠিত। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ৫০০ বছরেরও বেশি সময় আগে এই এলাকার জমিদার শুরু করেন দুর্গাপুজো। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই জমিদার-এর স্ত্রী সম্ভবত ছিলেন গৌরী পাল। যা থেকে জনশ্রুতিক্রমে এই শারদোৎসব পরিচিতি লাভ করে গৌরী পাল বাড়ির দুর্গাপুজো নামে। পরবর্তী সময়ে এই পুজো আকার নেয় সর্বজনীন দুর্গোৎসবে। দেবীর মাহাত্ম্য গুনে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা পুজোর দিনগুলিতে ছুটে আসেন এখানকার মণ্ডপে। বাংলাদেশ থেকেও ভক্তরা আসেন গৌরী পাল বাড়ির পুজো মণ্ডপে।

গৌরী পাল বাড়ির দুর্গোৎসবে দেবী দুর্গাকে ভোগ নিবেদনে রয়েছে বিশেষ রীতি। এই দুর্গাপুজো কমিটির সম্পাদক সমর ঘোষ জানিয়েছেন, আগে আত্রেয়ী নদীতে প্রচুর রাইখোর মাছ পাওয়া যেত, কিন্তু কয়েক বছর ধরে রাইখোর মাছ সেই ভাবে পাওয়া যায় না। আমরা আড়তদারদের আগে থেকে বলে রাখি মায়ের ভোগের জন্য রাইখোর মাছের জোগান দেওয়ার জন্য। এবছর রাইখোর মাছের জোগান নিয়ে আমরা চিন্তিত।

পুজোর আবহাওয়া-

পুজোর আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি। তারই মাঝে নিম্নচাপের রক্তচক্ষু। তাহলে কি পুজোও হবে বৃষ্টিস্নাত ? এই প্রশ্নটাই আমজনতার। এই আবহেই বড় আপডেট দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সকালেই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার জন্য আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে শুক্রবার অতি ভারী বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে আবার। অর্থাৎ পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। কারণ পঞ্জিকা বলছে, মায়ের বোধন বুধবার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget