এক্সপ্লোর

Gita Quotes : হাজার মানুষের মধ্যে কেউ কেউই ঈশ্বরকে প্রকৃতভাবে জানতে পারেন, কারা তাঁরা?

Gita Gyan : মনুষ্যেতর যত প্রাণী আছে, তারা কিন্তু এই সাধনা করতে পারেন না। তাদের নতুন কর্ম করার অধিকার নেই ।

আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় গীতা ছুঁয়ে সত্য বচনের শপথ নেওয়ার রীতি রয়েছে। কারণ হিন্দুদের (Hindu) কাছে এতটাই পবিত্র গীতার বাণী (Gita) । মনে করা হয়, শ্রীমদ্ভগবদ্‌গীতা (Bhagvad Gita) হল সাক্ষাৎ ভগবানের অমৃত বাণী।  হিন্দুধর্মে গীতার মহিমা অপরিসীম। অসীম। গীতার সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জগৎজুড়ে এই যে অগণিত মানুষ ভগবানের সাধনা করেন, তাঁদের মধ্যে কতজনের ভগবানকে ঠিকঠাক জানার সৌভাগ্য হয়। কারই বা জানতে পারেন ঈশ্বরকে। গীতার সপ্তম অধ্যায়ে শ্রী কৃষ্ণ বলেছেন, 

মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিদ্ যততি সিদ্ধয়ে ।
যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বতঃ ॥৩॥ 

এই শ্লোকের অর্থ কী । ভগবান এখানে বলতে চেয়েছেন, প্রতিদিন হাজার হাজার মানুষ তাঁকে ডাকছেন। এর মধ্যে কোনও একজনই তাঁকে লাভ করার জন্য চেষ্টা করেন। আর সেই যত্ন সহকারে যাঁরা ডাকেন, তাঁদের মধ্যে কোনও একজনই তাঁকে তত্ত্বতঃ জানতে সক্ষম হন।  শ্রীমদভগবদ্ গীতা, (তত্ত্ববিবেচনী) অনুসারে, মনুষ্যজন্ম অতি দুর্লভ। সহজে কেউ মানুষ রূপে জন্ম নিতে পারে না। ভগবানের অত্যন্ত কৃপায় মানুষের জন্ম লাভ হয় । কারণ একমাত্র মানুষেরই ভগবদ্গপ্রাপ্তির জন্য সাধনা করার জন্মসিদ্ধ অধিকার থাকে। ভগবানের প্রকৃত রূপ জানার জন্য কোনও বিশেষ জাতি, বর্ণ, আশ্রম
 ও দেশের বিভিন্নতায় কোনো প্রতিবন্ধকতা নেই। তাবলে সকলেই কী আর ভগবানকে প্রকৃতভাবে চিনে উঠতে পারেন? 

 মনুষ্যেতর যত প্রাণী আছে, তারা কিন্তু এই সাধনা করতে পারেন না। তাদের নতুন কর্ম করার অধিকার নেই । মানুষ ব্যাতীত কোনও প্রাণী ভগবদ্গপ্রাপ্তির জন্য সাধনা করতে পারে না। যেমন, পশু পক্ষী, কীট-পতঙ্গদের ভগবানের সাধনা করার শক্তি  বা যোগ্যতা থাকে না।

ঈশ্বরের অশেষ কৃপার ফলে মনুষ্যদেহ লাভ হয়। কিন্তু সেই জন্মকে সকলে ঈশ্বর সাধনার কাজে লাগাতে পারে না।  বেশির ভাগ মানুষেরই ভোগে অত্যন্ত আসক্তি থাকে।  ভগবানে শ্রদ্ধা-প্রেমের অভাব থাকায় বেশিরভাগ মানুষ ঈশ্বরকে জানার পথে মুখই ফেরায় না। যাঁদের পূর্বকৃত পুণ্যের ফল আছে ও যাঁরা সৎপুরুষের সঙ্গ পেয়ে থাকেন, হাজার হাজার মানুষের মধ্যে এমন কেউ কেউ হয়তো ঈশ্বরকে প্রকৃতভাবে চেনার সাধনা করেন। যাঁদের মন অহংকার, মমতা, কামনা, আসক্তি ইত্যাদিতে পরিপূর্ণ তাদের কাজে নানাপ্রকার বিঘ্ন আসে। তাই অত্যন্ত কম ব্যক্তিই এই পথে যান।          

আরও পড়ুন :

জীবনে এই কাজগুলি করলে নরক যন্ত্রণা নিশ্চিত ! বলছে গরুড় পুরাণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget