এক্সপ্লোর

বছর শুরুতেই জেনে নিন এবার হোলি কবে ? অপেক্ষা করছে লম্বা ছুটি

Dolyatra 2024 : আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালের হোলির তারিখ। হোলিকা দহনের শুভ সময় এবং এর সঙ্গে জুড়ে থাকা নানা তথ্য। 

Holi 2024: নতুন বছর শুরু মানেই চোখ খোঁজে কবে কী উৎসব। আর কোন উৎসবকে কেন্দ্র করে কদ্দিন ছুটি মিলবে, সেদিকেই থাকে নজর। সামনেই একাধিক উৎসব। সরস্বতী পুজো, দোল।

শীতের রুক্ষতার শেষে প্রকৃতি ফের রঙের রাজ্যে ফেরে বসন্তে। আর এই সবার রঙে রং মেলানোর উৎসবই হল দোল বা হোলি। সেই সঙ্গে হোলি অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের উৎসবও বটে।  হোলিকা দহন তো  ন্যায়ের জয়ের বার্তাই দেয়। বৈচিত্রের দেশ ভারতে নানা নামে  পালন করা হল রঙের উৎসব। তবে নাম যাই হোক, দোল বলুন বা হোলি, উৎসবের উদ্দেশ্যই হচ্ছে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া, সবার রঙে রং মেলানো। 

সেই সঙ্গে একটি পৌরাণিক বিশ্বাস আছে । হোলির সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী কৃষ্ণের লীলাখেলা ও রাধা কৃষ্ণের প্রেম। তাই তো আজও মথুরা বৃন্দাবনে হোলির মতো বড় উৎসব কমই আছে।  এই উৎসবের একাধিক  তাৎপর্য রয়েছে। ফাল্গুন পূর্ণিমায় হোলিকা দহন হয় এবং পরের দিন হোলি খেলা হয়। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালের হোলির তারিখ। হোলিকা দহনের শুভ সময় এবং এর সঙ্গে জুড়ে থাকা নানা তথ্য। 

হোলি দিন ক্ষণ

২০২৪ সালে হোলি পড়েছে ২৫ মার্চ। সোমবার।  তার আগের দিন ২৪ মার্চ, রবিবার হোলিকা দহন। এদিন  সূর্যাস্তের পর হোলিকা পুজো  হয়। হোলিকা পুজোর শুভ সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি ২৪ মার্চ সকাল 0৯.৫৪ মিনিটে শুরু হবে এবং পরের দিন ২৫ মার্চ  ১২.২৯ মিনিটে শেষ হবে।

  • হোলিক দহন সময় - ১১.১৩ pm - ১২.০৭ am (২৪ মার্চ, ২০২৪ )
  • পুজোর সময় পাবেন ১ ঘন্টা ১৪ মিনিট  

    এই হোলিকা দহনকে ন্যাড়াপোড়া বলা হয় বাংলায়। স্কন্দপুরাণ অনুসারে, এই বিশেষ দিনেই ভগবান বিষ্ণু হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। ফলে আজও দিনটিতে ভারতবর্ষের নানা স্থানে রাক্ষসী হোলিকা তথা অশুভ শক্তির রূপক হিসেবে পুরানো ডালপালা, আগাছা ইত্যাদি পুড়িয়ে ‘নাড়াপোড়া’ পালন করা হয়। নাড়া অর্থাৎ ধান কাটার পর ধানগাছের গোড়ায় যে অবশিষ্টাংশ পড়ে থাকে। চলতি কথায় ‘ন্যাড়াপোড়া’ হয়ে গিয়েছে। তবে অন্য একটি মতে, শিশু শ্রীকৃষ্ণের পূতনা বধ উপলক্ষ্যে পালন করা হয় ন্যাড়াপোড়া। আবার কেউ কেউ বলেন, কৃষ্ণ ন্যাড়া নামক অসুরকে বধ করেছিলেন। সেই উপলক্ষ্যে ন্যাড়াপোড়া।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget