এক্সপ্লোর

Kali Puja 2024: বন্দেমাতরম মন্ত্রে পুজিত হন ভবানী পাঠকের কালী, 'বিপ্লবীরা এই মন্দিরেই আশ্রয় নিয়েছিলেন..'

West Bardhaman Bhawani Pathak Kali Puja 2024: গা ছমছমে পরিবেশে কয়েকশো বছরের প্রকাণ্ড বটগাছের তলায় বন্দেমাতরম মন্ত্রে এখনও পুজিত হন ভবানী পাঠকের কালী..

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: গা ছমছমে পরিবেশে কয়েকশো বছরের প্রকাণ্ড বটগাছের তলায় বন্দেমাতরম মন্ত্রে এখনও পুজিত হন ভবানী পাঠকের কালী। একটা সময় ছিল যখন চারিদিকে জঙ্গল গা ছমছমে পরিবেশ খড়ের চালায় মায়ের মূর্তি প্রকাণ্ড এক বটগাছের তলায়। পিছনে রয়েছে প্রকাণ্ড এক জলাশয় নিচে ছিল সুরঙ্গ তার ধ্বংসাবশেষ এখনও দেখতে পাওয়া যায়।

'দেবী চৌধুরানী এই মন্দির শুরু করেছিলেন..'

দুর্গাপুরের সিটি সেন্টারে এখনো এই মন্দির চত্বরে আছে মানুষের এবং শেয়ালের মাথার খুলি, সেই বট গাছও এখনও রয়েছে। রয়েছে জলাশয়ও। শুধু আশেপাশের জঙ্গল অনেকটাই পরিষ্কার করে এখন গড়ে উঠেছে বসতি বহুতলাবাসন ইট কার্ড কংক্রিটের নগরায়ন। শতাধিক বছর আগে ভবানী পাঠক দেবী চৌধুরানী এই মন্দির শুরু করেছিলেন বলে কথিত আছে।

'বিপ্লবীরা এই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন'

আরও জানা যায়, দেশ স্বাধীনে যুক্ত বিপ্লবীরা এই মন্দিরে আস্তানা গড়ে ছিলেন এবং তারাই এই পুজো করতেন। সেজন্য এই মন্দিরে এখনো বন্দেমাতরম মন্ত্র এই পুজো শুরু হয়, তবে সেই গা ছমছমে পরিবেশ অতটা না থাকলেও সেই প্রকাণ্ড বটগাছ এখনও জানান দেয়, কয়েক দশক আগেও জায়গাটা কিরকম ছিল, মন্দিরের পুরোহিত মিলন চট্টোপাধ্যায় জানালেন, পূর্বপুরুষদের কাছ থেকে জানা গেছে তন্ত্রমতো এখানে পুজো হয় এবং যেহেতু বিপ্লবীরা এই পুজো করতেন সেজন্য সেই বন্দেমাতরম মন্ত্র এখনো সেই নিয়মই চলে আসছে।

আরও পড়ুন, 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা

বিপ্লবীদের সঙ্গে আরও একটি যোগসূত্র প্রকাশ্যে এসেছে বালুরঘাটেও। বালুরঘাটের রঘুনাথপুরের জাগ্রত তারা কালী। এক সময়ের বালুরঘাটের  বোলদাবাড়ি আজ রঘুনাথপুর নামে পরিচিত। সে সময় এই অঞ্চল জঙ্গলে পূর্ণ ছিল। সেই জঙ্গলেই তারা কালীর পুজো শুরু হয়। ইতিহাস গবেষক ও শিক্ষক ডঃ সমিত ঘোষ জানিয়েছেন জনশ্রুতি আছে যে, ডাকাতরা এই পুজো শুরু করে। এখন এই ডাকাতরা কি শুধুই ডাকাত ? না কি বিপ্লবী ? স্বদেশী, না কি স্বাধীনতা সংগ্রামী এ নিয়ে নিশ্চিত কিছু জানা যায় না। বৃটিশ আমলে অনেকে বিপ্লবীদেরকে ডাকাত মনে করত। যাই হোক ডাকাতরা ডাকাতি করতে যাবার আগে দেবীর কাছে পুজো দিত। ধীরে ধীরে রঘুনাথপুরে গঞ্জ গড়ে ওঠায় মানুষের বসবাস বাড়তে থাকে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget