এক্সপ্লোর

Jagannath Dev Ratna Bhandar : চোখ ধাঁধানো মণিমানিক্যের সঙ্গে ধারাল সব অস্ত্র ! জগন্নাথের রত্ন ভাণ্ডারে এসব কার জিনিস?

 Puri Jagannath Dev Ratna Bhandar : স্থানীয় মানুষজনের দাবি, জগন্নাথ মন্দির ১৮ বার আক্রমণ এবং লুণ্ঠন করা হয়েছিল। হানাদারদের লক্ষ্য ছিল মন্দিরের অপার ধনসামগ্রী।  

ভুবনেশ্বর : জগন্নাথদেবের রত্নভাণ্ডার সম্পর্কে বহু মানুষের অসীম আগ্রহ। সাড়ে চার দশক পর খুলে গিয়েছে নীলাচলে জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডার। এই রত্নভাণ্ডার ঘিরে মানুষের আগ্রহের ছিল না অন্ত। ছিল বহু কিংবদন্তি। বহু বিশ্বাস। এই রত্নভাণ্ডার খুলতে গেলেই নাকি চোখ ঝলসে যাবে রত্নের ঝলকানিতে। রত্নভাণ্ডারে নাকি কিলবিল করছে সাপ ! তাই সর্প বিশেষজ্ঞদের নিয়েই ঢুকেছিল ১১ জনের দল। কেউ বলেন এই রত্নভাণ্ডারে আছে বৈদূর্য মণি, কেউ বলেন এতে আছে অমূল্য রত্ন।  জগন্নাথ দেবের রত্নভাণ্ডারের দরজা খুলেছে ৪৬ বছর পর। রথযাত্রার পর। কিন্তু তাতে কী কী মণিমানিক্য আছে, এখনও জানেন না সাধারণ মানুষ। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক রিপোর্ট বলছে, এতে আছে সাঙ্ঘাতিক সব অস্ত্র। 

ওই রিপোর্টে প্রকাশ,  ওই রত্নভাণ্ডার যে ১১ জনের দল খুলে দিয়েছে, তাদেরই এক প্রতিনিধি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, এই রত্নভাণ্ডারে নাকি রয়েছে যুদ্ধে ব্যবহৃত তলোয়ার, বর্শা সহ বহু শতাব্দীপ্রাচীন অস্ত্র।   TOI সূত্রে প্রকাশ, ১৪ জুলাই রত্ন ভান্ডারে কিছু প্রাচীন মূর্তি পাওয়া গিয়েছে। যার মূল্য অপরিসীম। সেই সব সাবেকি মূর্তিতে রয়েছে চমকপ্রদ কিছু। জানা গিয়েছে, রত্নভাণ্ডারে আছে এমন কিছু অস্ত্র, যার বুকের কাছে ধরা নানা ধারাল অস্ত্র। অস্ত্রগুলি খুব ভারী এবং মরিচা পড়া, জানিয়েছেন নির্দিষ্ট কমিটির সদস্য । আপাতত অস্থায়ী স্ট্রংরুমে যুদ্ধের জিনিসপত্র সিল করে রাখা আছে।  এ

এই অস্ত্র বা  কোন যুগের তার বিশদ বিবরণ পাওয়া যায়নি। তবে টাইমস অফ ইন্ডিয়াকেই এক ইতিহাসবিদ জানিয়েছেন, জগন্নাথ মন্দির প্রশাসনের মতে, পূর্ব গঙ্গা রাজবংশের অনন্তবর্মণ দেব ১১৯০ সালে পুরী মন্দির করেছিলেন৷ ২১৪ ফুট লম্বা মন্দিরটি  ১০.৭ একর জুড়ে বিস্তৃত। মূল মন্দির ছাড়াও চত্বরে রয়েছে  আরও ৯৫ টি মন্দির।  স্থানীয় মানুষজনের দাবি, জগন্নাথ মন্দির ১৮ বার আক্রমণ এবং লুণ্ঠন করা হয়েছিল। হানাদারদের লক্ষ্য ছিল মন্দিরের অপার ধনসামগ্রী।  জগন্নাথ মন্দির রক্ষা করার জন্য, তৎকালীন রাজারা রত্ন ভান্ডারে প্রাচীন অস্ত্রগুলি রেখে দিয়ে ছিলেন।  

ইতিহাসবিদরা মনে করেন, এই অস্ত্রগুলি ইতিহাসের অনেক অধ্যায়ের কথা বলবে।  অস্ত্রগুলি যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন। যাদুঘরে প্রদর্শন করা উচিত।

আরও খবর :                                      

১৩০০ যাত্রীকে নিয়ে ফের বেলাইন ট্রেন, দুর্ঘটনার মুখে সবরমতী এক্সপ্রেস

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget