এক্সপ্লোর

Jagannath Temple Ratna Bhandar : উড়ে এল বাদুড়ের ঝাঁক, তালা খুলতেই চক্ষু চড়কগাছ ! কী বেরলো পুরীর রত্নভাণ্ডার থেকে?

Puri Jagannath Temple Ratna Bhandar : ২০২২ সালের নিবন্ধ অনুসারে, এই ভাণ্ডারে ১৮০ ধরনের অলঙ্কার রয়েছে। তার মধ্যে ৭৪ ধরনের খাঁটি সোনার অলঙ্কার রয়েছে।

কটক: পুরীর নীলমাধবের রত্নভাণ্ডার।  দ্বাদশ শতাব্দীর ঐতিহ্যবাহী এই মন্দিরকে ঘিরে কত কিংবদন্তি,কত কাহিনি। তেমনই নানা গল্পে মোড়া ভগবান জগন্নাথের রত্ন ভান্ডার । যার রুদ্ধদ্বারের বাইরে দাঁড়িয়ে কত না রহস্যের গল্প শুনেছেন পর্যটকরা। বিষাক্ত সাপ নাকি পেঁচিয়ে রেখেছে ধন সামগ্রীকে। এমন সব রত্ন আছে সেখানে, যাতে দেখলেই নাকি ঝলসে যেতে পারে চোখ। সাড়ে চার দশক পর বছর পর রবিবার ৭ জুলাই শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মাহেন্দ্র ক্ষণে খোলা হল দরজা। 

কমিটির চেয়ারম্যান বিচারপতি বিশ্বনাথ রথ জানালেন, কোষটি পুনরায় খোলার আগে, দেবী বিমলা, দেবী লক্ষ্মীর অনুমোদন চাওয়া হয়েছে।  তিনি কোষাগারের মালিক । সবশেষে ভগবান লোকনাথের অনুমতি চাওয়া হয়েছে।  যিনি এই রত্নাগারের তত্ত্বাবধায়ক।  রাজ্য সরকারের ১১ জন কর্মকর্তার একটি দল মন্দিরের কোষাগারে প্রবেশ করেন এদিন।  তাঁদের মধ্যে একজন জানিয়েছেন, তাঁরা এখনই মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করবে না। মন্দিরের ম্যানেজিং কমিটির নেতৃত্বে আছেন 'পুরীর রাজা' দিব্যসিংহ দেব।  

জানা গিয়েছিল পুরীর দ্বাদশ শতাব্দীর মন্দিরে রত্ন ভান্ডারের ভিতরের কক্ষটিকে ঘিরে রেখেছে সাপ। সেই মোতাবেক সর্প বিশেষজ্ঞ নিয়েই প্রবেশ করেছিল কমিটির লোকেরা।  সেখানে যদিও সাপ দেখা যায়নি। টাইমসঅফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে,   বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সাপ বিশারদদের নিয়ে ঢুকছিল দলটি। দরজা খুলতেই উড়ে আসে অসংখ্য বাদুড়। এত বাদুড় এভাবে বেরতে দেখে অনেকেই ঘাবড়ে যান।  নিউজ ১৮ এ প্রকাশিত তথ্য অনুসারে,  ওড়িশা ম্যাগাজিন অনুসারে, রাজা অনঙ্গভীম দেব সর্বশক্তিমানের জন্য গহনা প্রস্তুত করতে ২.৫ লক্ষ ভরি সোনা দান করেছিলেন। সে-সবও থাকতে পারে সেখানে। ওডিশা রিভিউ ম্যাগাজিনের ২০২২ সালের নিবন্ধ অনুসারে, এই ভাণ্ডারে ১৮০ ধরনের অলঙ্কার রয়েছে। তার মধ্যে ৭৪ ধরনের খাঁটি সোনার অলঙ্কার রয়েছে। দেবতাদের জন্য নিয়মিত ব্যবহার করা হয় না এমন মূল্যবান জিনিসগুলিই সেখানে রাখা থাকে।  এই রত্নভাণ্ডার, এই ঐশ্বর্য, এই মন্দিরের প্রতি কোটি কোটি ভক্তের ভক্তির পরিচায়ক।  জানা যাচ্ছে, সোনা, হীরে, প্রবাল ও মুক্তা দিয়ে তৈরি নানা রকম গয়না রয়েছে। এছাড়াও আছে রুপোর গয়নার বিপুল ভাণ্ডার। এছাড়া এই ভাণ্ডারে আছে সোনা রুপো ও তামার মুদ্রা। 

আরও পড়ুন : 

সোমবার থেকেই শনির প্রকোপে কোন রাশি, কোন রাশির অর্থের ঝনঝনানি? এই সপ্তাহের রাশিফল

 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget