এক্সপ্লোর

Sawan Somwar Tarakeswar Temple : শ্রাবণে শিবক্ষেত্র তারকেশ্বরে যাবেন? যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করল রেল

Sawan Somwar 2023: শ্রাবণে তারকেশ্বরে শিবকে জল নিবেদন করতে দূরদূরান্ত থেকে সোমবার ভক্তরা আসেন।

হুগলি : সারা ভারতে শাওন পালন শুরু হয়েছে ৪ জুলাই।  তবে বাংলায় ১৮ জুলাই, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস (Sawan Somwar)। এই মাসেই বাংলার শিবতীর্থগুলিতে উপচে পড়ে ভিড়। ১৭ জুলাই হিন্দি ক্যালেন্ডার অনুসারে শাওনের ২ য় সোমবার হলেও, বাঙালিরা শ্রাবণ মাস পড়লেই শিবস্থানে তীর্থ করতে যান। আর বাংলার শিবক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হুগলির তারকেশ্বর মন্দির। সারা শ্রাবণজুড়ে এই মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তরা। 

বিশেষত, তারকেশ্বরে (Tarakeswar Temple) শিবকে জল নিবেদন করতে দূরদূরান্ত থেকে সোমবার ভক্তরা আসেন। বাঁক কাঁধে মাইলের পর মাইল হেঁটে যেমন ভক্তরা আসেন, তেমন অনেকেই তারকেশ্বর আসেন ট্রেনে। তীর্থযাত্রীদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল রেল। 

কী সুবিধে দিচ্ছে রেল ?

ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফে জানানো হয়েছে, শ্রাবণের রবি ও সোমবার, এবং বিশেষ দিনগুলিতে বিশেষ ট্রেন দেওয়া হবে। হাওড়া - তারকেশ্বর লাইনে ওইদিনগুলিতে ৬ জোড়া ইএমইউ ট্রেন দেওয়া হবে। তাতে উপকৃত হবেন তীর্থযাত্রীরা। এই সময় তারকেশ্বরে চলে শ্রাবণী মেলা। তাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। যাত্রীদের সাহায্য করতে তাই এই সময় বিশেষ ট্রেন চালাবে রেল।  

তারকেশ্বরে শ্রাবণ উদযাপন 

শ্রাবণ মাসটি ভগবান শিবের (Lord Shiva) জন্ম মাস হিসাবে প্রচলিত।  শ্রাবণ মাসের সোমবারে জল নিবেদন করলে সন্তুষ্ট হন দেবাদিদেব বলে মানুষের বিশ্বাস। মনে করা হয়, শ্রাবণ মাসের  সোমবার গুলিতে শিবের আরাধনা করলে, মহাদেবের আশীর্বাদ সবসময় ভক্তদের উপর থাকে।  শিবক্ষেত্র তারকেশ্বরের মতপুণ্য স্থানে গিয়ে, ভগবান শিবের আরাধনা করা হলে পূর্ণ হয় মনের ইচ্ছে, এমনটাই বিশ্বাস ভক্তদের। তাই তারকেশ্বরে শ্রাবণের সোমবারগুলিতে বেশ ভিড় হয়।  

তারকেশ্বরের শিব লিঙ্গের বিশেষত্ব হল, এটি স্বয়ংভু লিঙ্গ। এইরকম লিঙ্গ সচরাচর দেখা যায় না। সেইসঙ্গে তারকেশ্বরে সামনের পুকুরটিকেও অত্যন্ত পবিত্র মনে করা হয়। তারকেশ্বরের মন্দির ও শিবলিঙ্গ ঘিরে মিলেমিশে রয়েছে ইতিহাস ও কিংবদন্তি। তাই যে কোনও বাধা কাটাতে দেবাদিদেবের চরণমূলে আশ্রয় পেতে তারকেশ্বরে পুজো দেন অনেকে। 

এবারও তার অন্যথা হবে না বলেই ধারণা সকলের। তাই অতিরিক্ত ভিড় থেকে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই সতর্ক প্রশাসন। সেই সঙ্গে বিশেষ ব্যবস্থা নিল রেলও। এই ট্রেনগুলি নিত্যযাত্রীদের বিশেষ সহায়ক হবে ।         

আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget