এক্সপ্লোর

Chandrayaan 3:'আমরা ১০০ বছর পিছিয়ে আছি', ভারতের 'চন্দ্রজয়ে' প্রতিক্রিয়া আম পাকিস্তানির

Pakistan Residence Reacts:'আমরা ১০০ বছর পিছিয়ে আছি...১০০ বছর পর হয়তো আমাদের কোনও উপগ্রহ চাঁদে...সেই আশাও তেমন নেই', দৃপ্ত চোখেমুখে হতাশার ছবি স্পষ্ট পাকিস্তানি যুবকের।

কলকাতা: 'আমরা ১০০ বছর পিছিয়ে আছি...১০০ বছর পর হয়তো আমাদের কোনও উপগ্রহ চাঁদে...সেই আশাও তেমন নেই', দৃপ্ত চোখেমুখে হতাশার ছবি স্পষ্ট পাকিস্তানি যুবকের। পড়শি ভারত চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) অবতরণ করিয়ে তামাম বিশ্বের সম্ভ্রম আদায় করেছে। দেখে একই সঙ্গে মুগ্ধ ও হতাশ পাকিস্তানের (Pakistan) সাধারণ মানুষ। বললেন, 'আমাদের জমিটাই নড়বড়ে, চাঁদে পৌঁছব কী করে?' হাসির আড়ালেও ঢাকছে না হতাশা। 

কী বলছেন আম পাকিস্তানি?
সে দেশের আর এক বাসিন্দার কথায়, 'সরকার যত দিন পর্যন্ত স্থিতিশীল না হচ্ছে, তত দিন এসব হওয়া অনেক দূরের কথা।' আর এক জনের আবার বক্তব্য, 'মানুষের ন্যূনতম প্রয়োজন আগে মেটানো হোক, তার পর তো উপগ্রহ ইত্যাদির কথা ভাবা যাবে।...পাকিস্তান এখন অত্যন্ত গরিব। এতটাই দারিদ্র্য যে মানুষ এখানে মারা যাচ্ছেন।' শুধু যুবক নন, পাকিস্তানের প্রবীণ সম্প্রদায়ও খানিক এক মত। তাঁদেরই এক জন যেমন বললেন,'ভারতে যারাই ক্ষমতায় আসে, তারা দেশের জন্য ভাবে। আর আমাদের এখানে যারা ক্ষমতায় আসে, তারা নিজেদের জন্য ভাবে। নিজেদের পরিবারের কথা ভাবে।' মাঝবয়সী এক পোশাক ব্যবসায়ী আবার বলে দিলেন, 'কেউ কোনও ব্যাপারে খোঁজখবর রাখে না। দিনের পর দিন শুধু গরিবি বাড়ছে। প্রযুক্তি বা অন্য যে কোনও ধরনের উন্নতির কথা বাদ দিন, ভারতের সঙ্গে আমাদের কোনও তুলনা হওয়া সম্ভবই নয়। কারণ ভারত আমাদের থেকে অনেক এগিয়ে।' 
ঘটনা হল, এই মুহূর্তে তীব্র অর্থসঙ্কটে ভুগছে পাকিস্তান। গত এপ্রিলে পাক সরকার কর আদায়ের হার ৪৫ শতাংশ করে দেয় যাতে সাধারণ জনতার ভোগান্তি ভয়ঙ্কর হয়ে ওঠে। দারিদ্র চরমে, ঋণভারে জর্জরিত এই দেশে বড় সমস্যা রাজনৈতিক ডামাডোল। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা থেকে সরার পর তীব্র অশান্তি চলছে দেশে। নির্বাচন ঘিরেও তুমুল টানাপোড়েন। সব মিলিয়ে তুঙ্গে রাজনৈতিক অস্থিরতা যা দেশের আর্থিক সঙ্কট আরও বাড়িয়েছে। চলতি মাসের কোষাগার থেকে বহুমূল্য উপহার হস্তগত করার অভিযোগে মামলায় তিন বছরের সাজা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। শুধু উপহার হস্তগত করাই নয়, কোষাগার থেকে বহুমূল্য জিনিসপত্র তিনি বিক্রি করে তিনি কোটি কোটি টাকা হাতিয়েছেন বলেও অভিযোগ ওঠে। দেশের এমন পরিস্থিতিতে পড়শি ভারতের মহাকাশ গবেষণায় দুরন্ত সাফল্যে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাধারণ মানুষ। তবে একই সঙ্গে তাঁদের মত, এবার সময় 'বেঁধে বেঁধে' থাকার। তবে হয়তো, কোনও এক সময়ে পাকিস্তানও এই সাফল্যের স্বাদ পেতে পারবে, আশা তাঁদের।

 

আরও পড়ুন:কয়েক দশকের পরিশ্রমের ফল, সাফল্যের কৃতিত্ব বিজ্ঞানীদের, ISRO-কে অভিনন্দন রাহুলের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget