এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: বাধাবিঘ্ন নেই, গতি মসৃণ, নির্ধারিত সময়েই চন্দ্রপৃষ্ঠে অবতরণ, জানাল ISRO

Chandrayaan-3: মঙ্গলবার দুপুরে ট্যুইটারে (অধুনা X) একটি বিবৃতি প্রকাশ করে ISRO.

নয়াদিল্লি: পরিস্থিতি অনুকুল না হলে, পিছিয়ে যেতে পারে অবতরণ। চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানকে নামানো নিয়ে একদিন আগেই এমন ইঙ্গিত দিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. সেই নিয়ে জল্পনার মধ্যেই সুখবর শোনাল তারা। জানাল, বুধবার পূর্ব নির্ধারিত সময়েই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানো হবে চন্দ্রযান-৩ মহাকাশযানকে। (Chandrayaan 3 Landing)

মঙ্গলবার দুপুরে ট্যুইটারে (অধুনা X) একটি বিবৃতি প্রকাশ করে ISRO. তাতে বলা হয়, 'চন্দ্রযান-৩ মহাকাশযান অভিযান: নির্ধারিত সময় অনুযায়ীই এগোবে। লাগাতার প্রযুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত সবকিছু মসৃণ গতিতেই এগোচ্ছে। মিশন অপারেশনস কমপ্লেক্স (MOX) উত্তেজনায় এবং উৎসাহে ফুটছে। ২৩ অগাস্ট বিকেল ৫টা বেজে ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে'। (Chandrayaan-3)

আরও পড়ুন: Chandrayaan 3: চার বছরে ব্যর্থ তিনটি অভিযান, তাতেই বাড়তি সতর্কতা, চন্দ্রযান-৩ নিয়ে আত্মবিশ্বাসী ISRO

মাটি ছোঁয়ার আগে ল্যান্ডার 'বিক্রম' চন্দ্রপৃষ্ঠের যে একগুচ্ছ ছবি তুলেছে, সেগুলি পর পর সাজিয়ে ভিডিও-র আকারে এদিন প্রকাশ করে ISRO.  চন্দ্রপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার দূরত্বে, ল্যান্ডার পোজিশন ডিটেকশন ক্যামেরা থেকে সেগুলি তোলা হয়েছে ১৯ অগাস্ট। এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবেই এগোচ্ছে বলে জানিয়েছে ISRO.  কোথাও কোনও সমস্যা নেই।

বুধবার সন্ধেয় চাঁদের বুকে চন্দ্রযান-৩ মহাকাশযানকে নামানোর প্রক্রিয়া শুরু হবে। ISRO জানিয়েছে, ২৩ অগাস্ট বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে চন্দ্রযান-৩ মহাকাশযানকে চন্দ্রপৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হবে। সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রম'। আপাতত স্বাস্থ্য়পরীক্ষা চলছে মহাকাশযানের, যাতে অন্তিম মুহূর্তে কোনও বিপত্তি না বাধে।

ISRO জানিয়েছে, গোটা  বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে পারবেন সরাসরি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ISRO-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে। ISRO-র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ। এর পাশাপাশি DD National টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি। (Chandrayaan 3 Landing Broadcast)

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget