এক্সপ্লোর

Chinese Zebrafish in Space: মহাকাশে সফল মাছচাষ, নয়া নজির গড়ল চিন

Science News: Shenzhou-18 অভিযানের আওতায় মহাকাশে মাছ চাষ করে চিন।

নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় অসাধ্যসাধন করল চিন। মহাকাশে মাছ চাষ করে দেখাল তারা। নিজস্ব স্পেস স্টেশনে মাছ চাষের উপযুক্ত ব্যবস্থা করে তারা। সেখানে মাছ ছাড়াই হয়নি শুধু, যত্ন সহকারে মাছগুলি প্রতিপালন করেছেন বিজ্ঞানীরা সবক'টি মাছেরই আয়ু পূর্ণ হয়। ৪৩ দিনের সময়কালে মহাকাশে মাছগুলি বাড়ে এবং ডিমও পাড়ে। মহাকাশ অভিযানে এমন নজির আর নেই। (Chinese Zebrafish in Space)

Shenzhou-18 অভিযানের আওতায় মহাকাশে মাছ চাষ করে চিন। পৃথিবীর বাইরে বাস্তুতন্ত্রের সূচনা ঘটনা যায় কি না, তা দেখতেই পরীক্ষামূলক ভাবে মাছ চাষ করা হয় মহাকাশে। আর তাতেই বিপুল সাফল্য পেয়েছেন চিনা বিজ্ঞনীরা। মহাকাশের অ্যাকোরিয়ামে চারটি Zebrafish চাষ করা হয়েছিল। গায়ে ডোরাকাটা দাগের জন্যই এমন নাম। ভারতের গ্রাম বাংলাতেও এই মাছ পাওয়া যায়। মহাকাশে চাষ করা ওই চারটি মাছই ছোট থেকে বড় হয়, আবার ডিমও পাড়ে। (Science News)

গত ২৫ এপ্রিল চারটি Zebrafish, চার গ্রাম ওজনের জলজ উদ্ভিদ নিয়ে মহাকাশযানে চেপে রওনা দেন তিন চিনা নভোশ্চর।  ৪ নভেম্ব পৃথিবীতে ফেরেন তাঁরা, মহাকাশ থেকে মাছ চাষ করার ওই জলের নমুনাও নিয়ে ফেরেন। মাছগুলিকে রাখতে বিশেষ অ্যাকোরিয়ামের বন্দোবস্ত করা হয়। সিরিঞ্জে করে খাবার দেওয়া হয়। 

চিনা বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশে জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে কি না, সেখানকার প্রতিকূল পরিবেশে বাস্তুতন্ত্রের অস্তিত্ব টিকে থাকতে পারে কি না, তা-ই পরীক্ষা করে দেখা হচ্ছিল। এই পরীক্ষার জন্য ভেবেচিন্তেই Zebrafish-কে বেছে নেওয়া হয়। কারণ মানুষের সঙ্গে জিনগত মিল রয়েছে এই মাছের। দ্রুত বেড়ে ওঠে। ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ গবেষণার জন্য এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ছিল। 

চিনা বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে, মহাকাশে মাছচাষের এই গবেষণা অত্যন্ত জরুরি ছিল জীববিজ্ঞানকে আরও ভাল ভাবে বোঝার জন্য। মহাকাশের প্রতিকূল পরিস্থিতিতে প্রাণীর শরীরে কী প্রভাব পড়ে এবং কোন প্রযুক্তির সাহায্যে সেই ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠা যায়, তা বোঝার চেষ্টা চলছে। মহাকাশ গবেষণায় যে চিন কারও থেকে কম যায় না, তা আবারও প্রমাণিত হল এই গবেষণায়। বর্তমানে Zebrafish নিয়ে চিনের ৫০০-র বেশি ল্যাবরেটরিতে গবেষণা চলছে। 

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget