এক্সপ্লোর

Believing in Ghosts: ভূত, আত্মায় কেন বিশ্বাস করি আমরা? বিজ্ঞানের কাছে রয়েছে উত্তর

Science News: ভূত, আত্মা কি সত্যি আছে? জবাব রয়েছে বিজ্ঞানের কাছে। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
ভূতে ভয় পান, আমাদের চারপাশে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। বিজ্ঞান যদিও ভূতের অস্তিত্বে বিশ্বাস করে না, কিন্তু কিছু মানুষ কেন ভূতে বিশ্বাস করেন, তার জবাব রয়েছে বিজ্ঞানের কাছে।

2/10
বিজ্ঞানীদের মতে, যাঁরা ভূতে বিশ্বাস করেন, তাঁদের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। তাঁরা এমন পরিবেশে বড় হয়েছেন, যেখানে আত্মার অস্তিত্বে বিশ্বাসী ছিলেন বাকিরাও। ভূতের দেখা পাওয়ার কথা শুনেছেন। ভূত বা আত্মায় বিশ্বাসী যাঁরা, সেই বিশ্বাস কোনও ভাবে তাঁদের মানসিক চাহিদা পূরণ করে।

3/10
সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটি এডওয়ার্ডসভিলের অধ্যাপক তথা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট স্টিফেন হাপ জানিয়েছেন, ব্রহ্মাণ্ডের অনেক কিছুই এখনও অজানা। সেই শূন্যতাপূরণের মধ্যে সন্তুষ্টি মেলে। অতি প্রাকৃত ঘটনা বর্ণনার ক্ষেত্রে হাতে প্রমাণ থাকে না। গল্পের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির আত্মবিশ্বাসের উপর। সেই আত্মবিশ্বাস প্রকৃত সত্য সম্পর্কে মিথ্যা ধারণা তৈরি করে, যা কিছু মানুষকে সন্তুষ্টি জোগায়।

4/10
ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স অনুযায়ী, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক থেকে অন্য রূপে পরিবর্তন ঘটানো যায়। সেক্ষেত্রে মৃত্যুর পর শরীর ধ্বংস হলেও,আত্মার কী হয়, সেই নিয়ে প্রশ্ন আজকের নয়।

5/10
কিন্তু প্রশ্ন আপাতদৃষ্টিতে অমূলক বলে মনে না হলেও, পদার্থবিজ্ঞান সম্পর্কে সাধারণ জ্ঞান যদি থাকে, এই প্রশ্ন ধোপে টিকবে না বলে মত বিজ্ঞানীদের। তাঁদের মতে, এর মধ্যে রহস্যের কিছুই নেই। মৃত্যুর পর সমস্ত জীবের মধ্য়ে নিহিত শক্তি, আত্মার গন্তব্য একটাই, পরিবেশ। পরিবেশের জিনিস পরিবেশেই মিশে যায়।

6/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, মৃত্যুর পর শক্তি তাপের আকারে নির্গত হয়। দেহ পোড়ানো হয় কোথাও, কোথাও আবার সমাধি দেওয়া হয়। দেহ পোড়ালে ছাই হয়ে যায় শরীর। সমাধিস্থ করলে মাটিতে মিশে যায়, যা শোষণ করে বেড়ে ওঠে গাছপালা, ব্যাকটিরিয়া এবং অন্য প্রাণী। তাই কেউ কেউ গ্যাজেটের মাধ্যমে ভূতের দেখা পাওয়ার দাবি করলেও, গ্য়াজেটে ধরা পড়ার মতো শক্তি মৃত্যুর পর থাকে না বলে মত বিজ্ঞানীদের।

7/10
ভূতে বিশ্বাসের এই যে রেওয়াজ, তা আজকের নয়, সেই প্রাচীন কাল থেকে চলে আসছে। ‘বাইবেল’ হোক বা ‘ম্যাকবেথে’র মতো সাহিত্যকর্মতেও আত্মার উল্লেখ পাওয়া যায়। লোককাহিনিতেও এমন ভূরি ভূরি উদাহরণ রয়েছে। এমনকি মৃত্যুর মুখ থেকে ফেরা ব্যক্তি স্বর্গের বর্ণনা দিয়েছেন বলেও শোনা গিয়েছে।

8/10
কিন্তু এর নেপথ্যেও মানসিক চাহিদা জড়িয়ে বলে মত অধ্য়াপক হাপের। LiveScience-কে তিনি জানিয়েছেন, প্রিয়জনকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, বিপদে আপদে পাশে থাকবেন না, এমনটা কল্পনা করেই ভয়ে সিঁটিয়ে যাই আমরা। তাই প্রিয়জন চলে গেলে, তাঁর অস্তিত্ব খুঁজে বেড়াই আমরা। জীবনভর শুনে আসা গল্প-কাহিনি আশা সঞ্চার করে মনে।

9/10
নিজের মানসিক চাহিদা পূরণেই তাই প্রিয়জনের মুখ ভেসে ওঠে চোখের সামনে, তাঁর গলার স্বর যেন কানে বাজে। আর সেই থেকেই তাঁকে খুঁজে বেড়ানোর প্রবণতা জন্মায়। কল্পনার মধ্যে দিয়ে তাঁর উপস্থিতি ধরে রাখার চেষ্টা করি আমরা।

10/10
অধ্যাপক হাপ জানিয়েছেন, আকাশে মেঘের দিকে তাকালে যেমন নির্দিষ্ট আকার, চায়া দেখতে পাই আমরা, তেমনই অন্ধকার বাড়িতেও চোখের সামনে নানা আকার-আকৃতি ভেসে ওঠে, যাকে নিজেদের কল্পনায় ভর করে ভূত বা আত্মা বলে ব্যাখ্যা করি আমরা।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget