এক্সপ্লোর

Delhi Govt: মুখ্যমন্ত্রীর জন্য ১.৫ লক্ষ, বাকিদের ১.২৫ লক্ষ, সরকারি টাকায় দামি মোবাইল কেনায় অনুমতি দিল্লিতে, ‘মহিলাদের ২৫০০ টাকার কী হল’? প্রশ্ন তুলছে AAP

Delhi Govt Mobile Perks: দিল্লি সরকারের তরফে মুখ্যমন্ত্রী এবং বাকিদের খরচের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে।

নয়াদিল্লি: নির্বাচনের ঠিক আগে শিশমহল বিতর্কে কোণঠাসা হয়ে পড়েছিলেন। পরাজয়ের মাধ্যমে তার মাশুল চোকাতে হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। জনগণের টাকা দু’হাতে খরচ করার অভিযোগে এবার কাঠগড়ায় দিল্লির বর্তমান বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীদের খরচ-খরচার সীমা বাড়ানো হয়েছে, যার আওতায় দামি মোবাইল ফোন কিনতে পারবেন সকলে। (Delhi Govt)

দিল্লি সরকারের তরফে মুখ্যমন্ত্রী এবং বাকিদের খরচের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এর ফলে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ১.৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে মোবাইল ফোন কিনতে পারেন। অন্য মন্ত্রীরা ১.২৫ লক্ষ টাকার মোবাইল ফোন কিনতে পারবেন। দীর্ঘ ১২ বছর পর দিল্লি সরকারের মন্ত্রীদের খরচের ঊর্ধ্বসীমা বাড়ল। (Delhi Govt Mobile Perks)

গত ৯ জুলাই মন্ত্রীদের খরচ-খরচার এই ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। সাধারণ পরিস্থিতিতে দু’বছর অন্তর মোবাইল বদলানোর অনুমতি দেওয়া হয়েছে দিল্লির মন্ত্রীদের। তবে মাঝে যদি সারানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে মেরামতির খরচ যদি মোট দামের ৫০ শতাংশ হয়, সেক্ষেত্রে ফোন পাল্টানোর অনুমতিও দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন ফোন কেনা যাবে।

শেষ বার ২০১৩ সালে মোবাইল ফোন কেনার খরচ-খরচা বাড়ানো হয়েছিল। সেই থেকে এতদিন মুখ্য়মন্ত্রী এবং অন্য মন্ত্রীরা মোবাইল ফোন কিনতে সর্বোচ্চ ৪৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারতেন। তবে যে হারে ফোনের দাম বেড়েছে, তাতেই খরচের সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার।  ফোনের বিল, ব্রডব্যান্ড বিলের বাবদ খরচের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রীর পাশাপাশি, মুখ্যসচিব থেকে অন্য আধিকারিকরাও এই সুবিধা পাবেন।

তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। আম আদমি পার্টি তীব্র কটাক্ষ করেছে বিজেপি-কে। তাদের দাবি, ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা করে প্রতি মাসে জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মেয়েদের ল্যাপটপ দেওয়ার কথা ছিল, কথা ছিল কর্মসংস্থানের সুযোগ তৈরির। সেসব না করে জনগণের টাকায় মন্ত্রীদের দামি ফোন কেনার অনুমতি দেওয়া হচ্ছে।

যদিও বিজেপি-র মুখপাত্র প্রবীণ শঙ্কর কপূরের যুক্তি, দামি ফোনে ডেটা বেশি পাওয়া যায়। সরকারি কাজ সংক্রান্ত তথ্য, নথি মজুত রাখা যায়। কেজরিওয়ালের আমলে য়ে ১.৪৩ কোটি টাকার গাড়ি কেনা হয়েছিল, তা নিয়ে আগে জবাবদিহি করতে হবে বলে পাল্টা আম আদমি পার্টি-কে বিঁধেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget