এক্সপ্লোর

Double Sun Halo: সূর্যকে ঘিরে জোড়া জ্যোতির্বলয়, ভারতের আকাশেই বিরল মহাজাগতিক দৃশ্য

Leh Sun Halo: সূর্যকে ঘিরে থাকা জ্যোতির্বলয় আগেও চোখে পড়েছে।

নয়াদিল্লি: তীব্র দহনে সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না। লেহ্-লাদাখে যদিও পরিস্থিতি ততটাও দুর্বিসহ নয়। আর সেখানকার আকাশেই সূর্যকে ঘিরে থাকা দু'-দু'টি জ্যোতির্বলয় চোখে পড়ল। এটি একটি বিরল মহাজাগতিক ঘটনা বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। (Double Sun Halo) এর রহস্য জানতে উদগ্রীব স্থানীয় মানুষজনও।

সূর্যকে ঘিরে থাকা জ্যোতির্বলয় আগেও চোখে পড়েছে। তবে সূর্যকে ঘিরে থাকতে দেখা গিয়েছে মূলত একটি উজ্জ্বল বলয়কেই। লেহ্-র আকাশে সূর্যকে ঘিরে জোড়া জ্যোতির্বলয় চোখে পড়ল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে সূর্যকে ঘিরে এমন জোড়া জ্যোতির্বলয়ের আবির্ভাব মোটেই অস্বাভাবিক ঘটনা নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। (Leh Sun Halo)

বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে সুতোর মতো, বরফের স্ফটিক সম্বলিত বিচ্ছিন্ন মেঘ অবস্থান করে। বায়ুমণ্ডলের অনেক উঁচুতে বরফের মেঘ তৈরি হয় বলে, তার আস্তরণও হয় পাতলা। খালি চোখে অনেক সময় দেখাই যায় না। কিন্তু ওই বরফের স্ফটিকের আকার হয় ষড়ভুজ। দেখতে একেবারে স্বচ্ছ কাচের মতো। নির্দিষ্ট কোণ বরাবর তার মধ্যে দিয়ে সূর্যালোকের প্রতিসরণ এবং প্রতিফলন ঘটে।

বিজ্ঞানীরা জানিয়েছেম, বায়ুমণ্ডলে স্থিতিশীলতার অভাব রয়েছে। জলীয় বাষ্পের পরিমাণও হয় বেশি। সেখানেই এই বরফের কণা ভর্তি মেঘ বিরাজ করে। তার ভিতর দিয়ে সূর্যের আলোর প্রতিসরণ এবং প্রতিফলন ঘটলে তা উজ্জ্বল হয়ে ধরা দেয় চোখে। এই থেকে রামধনুও তৈরি হয়। তবে জোড়া জ্যোতির্বলয়ের নেপথ্য তত্ত্ব কিছুটাজটিল।

আরও পড়ুন: Science News: ছিল ১০, এখন ২৪, ভবিষ্যতে ২৫ ঘণ্টায় একদিন হতে পারে পৃথিবীতে

এই জ্যোতির্বলয়গুলির প্রস্থ কখনও ২২ ডিগ্রি, কখনও আবার ৪৬ ডিগ্রি হয়। বরফের স্ফটিকগুলি অবিন্যস্ত অবস্থায় থাকলে, তা থেকে ২২ ডিগ্রি জ্যোতির্বলয়ের সৃষ্টি হয়। বরফের স্ফটিকগুলি অনুভূমিক ভাবে, পৃথিবীপৃষ্ঠের সমান্তরালে অবস্থান করলে, আলোর অতিরিক্ত প্রতিসরণ ঘটে, যা থেকে একটি ৪৬ ডিগ্রির জ্যোতির্বলয়ও তৈরি হয়। লেহ্-র আকাশে সেই কারণেই সূর্যকে ঘিরে থাকা জোড়া জ্যোতির্বলয় চোখে পড়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 

এই জ্যোতির্বলয় নিয়ে নানা লোককথা প্রচলিত রয়েছে। কিছু দেশে ওই জ্যোতির্বলয়কে দুর্যোগের ইঙ্গিত বলে ধরা হয়। বিজ্ঞান যদিও এই যুক্তি মানে না। চাঁদ এবং অন্য গ্রহ-নক্ষত্রকে ঘিরেও এমন জ্যোতির্বলয় তৈরি হয়। বায়ুমণ্ডলের উপাদান, অবস্থা পরখ করতে সেগুলি অধ্যয়ন করেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে আবহাওয়ার গতিবিধিও নির্ধারণ করা যায়।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget