এক্সপ্লোর

Neuralink: বিশ্বে প্রথম হাত ছাড়াই মাউস চালাল মানুষ ! মাইক্রোচিপ বসিয়ে সফল এলন মাস্ক ?

Elon Musk: এলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্কে চিপ বসিয়েছিল গত মাসে। এবার এলন মাস্ক জানালেন সফলভাবে সেই মানুষটি চিন্তাশক্তি দিয়ে মাউস চালাতে পারছেন। আরও কী জানালেন এলন মাস্ক ?

Elon Musk: মানব মস্তিষ্কে মাইক্রোচিপ বসিয়ে সাড়া ফেলেছেন এলন মাস্ক। গত মাসেই তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন মানবদেহে মাইক্রোচিক প্রতিস্থাপনের কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং যে ব্যক্তির মস্তিষ্কে সেই চিপ বসানো হয়েছে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এমনকি নিউরনের সাড়াও মিলেছিল তার দেহে। এবার সফলভাবে হাত ছাড়াই সম্পূর্ণ চিন্তাশক্তি দিয়ে মাউস নিয়ন্ত্রণ করলেন সেই ব্যক্তি। সফল হল কি এলন মাস্কের (Elon Musk) পরীক্ষা ? সোমবার এই সংবাদই জানান এলন মাস্ক এবং একই সঙ্গে উল্লেখ করেন সেই ব্যক্তি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছেন।

এক্স হ্যান্ডলে এলন মাস্ক (Elon Musk) লেখেন, 'সেই ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি খুব দ্রুত ঘটছে এবং খুব তাড়াতাড়ি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আমাদের অবগতির বাইরে তার শরীরে কোনরকম খারাপ প্রভাব পড়েনি। সেই ব্যক্তি খুব সহজে একটি মাউসকে পরিচালনা করতে পারছেন মাউস পয়েন্টার কে স্ক্রিনের বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারছেন শুধুমাত্র চিন্তা দিয়ে।'

এলন মাস্ক জানিয়েছেন, তার সংস্থা নিউরালিংক (Neuralink) এখন চেষ্টা করছে ঠিক কীভাবে সেই ব্যক্তির কাছ থেকে যত বেশি সংখ্যক মাউস বাটন ক্লিক আদায় করা যায়।

এই বছর জানুয়ারি মাসে এক্স হ্যান্ডেল এলন মাস্ক আরেকটি পোস্টে লিখেছিলেন, 'চিন্তা শক্তি দিয়েই এবার ফোন কম্পিউটার এমনকি আরো অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে। যে সমস্ত ব্যক্তি তাদের অঙ্গসঞ্চালন ক্ষমতা হারিয়েছেন তারাই কেবল প্রথম এই প্রযুক্তির ব্যবহার করতে পারবেন। মনে করে দেখুন স্টিফেন হকিং এর কথা যিনি অত্যন্ত দ্রুতগতিতে একজন টাইপিং থেকেও খুব দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারেন চিন্তাশক্তি দিয়ে। আর সেটাই আমাদের লক্ষ্য।

এই যন্ত্রটি আসলে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এক ধরনের মাইক্রোচিপ (Micro Chip)। সেটি ব্যবহার করে পক্ষাঘাত থেকে অন্ধত্ব দূর করা, শারীরিকভাবে প্রতিবন্ধী যাঁরা, কম্পিউটার এবং মোবাইল প্রযুক্তির মাধ্যমে তাঁদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনাই লক্ষ্য মাস্কের সংস্থা নিউরালিঙ্কের। অনেকে এই প্রকল্পের নাম রেখেছেন মজা করে ব্রেন মেশিন। এর আগে বাঁদরের মস্তিষ্কে মাইক্রোচিপ বসানোর উদ্যোগ নিয়েছিল সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী। এমনকী দুর্ঘটনাগ্রস্ত একজন মানুষের মস্তিষ্কে সেই চিপ বসিয়ে তাঁর চলাফেরার শক্তিও ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল বলে জানা গিয়েছে। এলন মাস্ক জানিয়েছেন, নিউরালিঙ্ক নিয়ে তাঁর আশা অনেক বেশি। মাইক্রোচিপ বসিয়ে ভবিষ্যতে ওবেসিটি, অটিজম, ডিপ্রেশন এমনকী স্কিৎজোফ্রেনিয়ার চিকিৎসা করাতেও উদ্যোগী হবে নিউরালিঙ্ক, জানিয়েছেন এলন মাস্ক।

আরও পড়ুন: Viral Video: বিশাল বোয়িং বিমান আর তার ভিতরে বিলাসবহুল ভিলা ! রাশিয়ান যুবকের কাণ্ড দেখুন

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget